সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ধানক্ষেতে ইঁদুরের উপদ্রবে দিশেহারা কৃষক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ১০:১৮ এম
কচুয়ায় ধানক্ষেতে ইঁদুরের উপদ্রবে দিশেহারা কৃষক

মোঃ রাছেল : কচুয়ায় ধানক্ষেতে ইঁদুরের উপদ্রবে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। মাঠে মাঠে ইঁদুর ধান কেটে সাবাড় করে দিচ্ছে। সমুলে ইঁদুর দমন করার উপায় খুঁজে না পেয়ে কৃষকরা দিশেহারা ।

এ বছর কচুয়া উপজেলায় ১২ হাজার ৬শ ১৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষাবাদ হয়েছে। ধানক্ষেতে ও জমির আইলে বাসা বেঁধে ইঁদুর ধান গাছ কেটে যাচ্ছে প্রতিনিয়ত।

উপজেলার নূরপুর গ্রামের কৃষক দুলাল মিয়া, আশ্রাফপুর গ্রামের সিরাজুল ইসলাম, মনোহরপুর গ্রামের আবুল হোসেন ও নোয়াগাঁও গ্রামের শাহজালাল জানান, কীটনাশক ঔষধ ব্যবহার করে ও ফাঁদ পেতে ইঁদুর মারা হলেও ইঁদুরের উপদ্রব থেকে ফসল রক্ষা করা যাচ্ছে না। পাশের জমি থেকে ইঁদুর এসে তাদের ধান ক্ষেতে বাসা বেঁধে ধান গাছ কেটে যাচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন ইঁদুরের উপদ্রবের সত্যতা স্বীকার করে বলেন, যে মাঠে ইঁদুরের উপদ্রব দেখা দেয় সেই মাঠে কৃষকদের একযোগে রোমা ,ল্যানিরেট ও গ্যাস টেবলেট ইত্যাদি ইদুর মারার কীটনাশক প্রয়োগ করতে হবে। তাহলে ইঁদুরের উপদ্রব থেকে ফসল রক্ষা করা সম্ভব।

Model Hospital

তিনি আরো জানান, ইতিমধ্যেই কৃষি উপ-সহকারি কর্মকর্তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে, মাঠে মাঠে গিয়ে কৃষকদেরকে উপরোক্ত নিয়ম অনুসরন করে ইঁদুরের হাত থেকে ফসল রক্ষা করার উদ্যোগ গ্রহনের পরামর্শ দেওয়ার জন্য।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।