সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ৫:১৫ পিএম
মতলব উত্তরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমন ধান কাটার পর জমি ফলে না রেখে তেল জাতীয় ফসল উচ্চ ফলনশীল জাতের সরিষা আবাদ করে কৃষক আবার বোরো চাষ করতে পারবে। এর মধ্যদিয়ে যেমন দু’ফসলী জমি তিন ফসলী চাষের আওতায় আসবে।

এছাড়াও উৎপাদিত সরিষা নিজেদের পারিবারিক তেলের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ফসল বিক্রি করেও লাভবান হবেন। তিনি আরো বলেন ৫০ শতক জমি থেকে অনায়াসে সাড়ে ৮ থেকে ৯ মন সরিষার ফলন পাওয়া যাচ্ছে। তিনি আরো বলেন, স্বাস্থ্যকর তেল হিসেবে সরিষার পরিচিতি রয়েছে। তেল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি অফিস। আমদানি নির্ভরতা কমাতে তেলফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা দিক তুলে ধরেন তিনি।

Model Hospital

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মুরাদুল হাসান।

আরো বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন মিয়াজী, কৃষক জয়নাল আবেদীন সরকার।
এ প্রকল্পের আওতায় মতলব উত্তর উপজেলায় সরিষা ফসলের চাষ হয়েছে। স্বাস্থ্যকর তেল হিসেবে সরিষার পরিচিতি রয়েছে। এ সময় উপ-সহকারী মিজানুর রজমান, মো. শরীফুল ইসলাম’সহ প্রায় শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।