সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলবের উপাদী দক্ষিণে দিনমজুরের বসতঘরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ২:২৩ পিএম
মতলবের উপাদী দক্ষিণে দিনমজুরের বসতঘরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
মাসুদ হোসেন : মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ করবন্দে বসতঘরে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় এলাকাবাসীর প্রায় ২ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ঘরের মালিক। ঘটনাটি ঘটেছে ১১ এপ্রিল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার সময়।
জানা যায়, দক্ষিণ করবন্দ মজুমদার (মোন্দার) বাড়ীর মৃত শাহ্জাহান সাজু মজুমদারের ছোট ছেলে দিনমজুর মাহফুজ মজুমদারের বসতঘরে আগুন লাগে। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নিভাতে চেষ্টা করে। কিন্তু ঘরের পুরো কাঁড়ে লাঁকড়ি থাকায় চালের টিনের কারনে আগুনে পানি লাগানো যায়নি।
এসময় এলাকাবাসী ঝুঁকি নিয়ে চালের টিন খুলে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় অর্ধশতাধিক লোকের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয়। আগুন লাগার পরে অনেক দুরত্ব ও রাস্তার সুব্যবস্থা না থাকায় দমকল বাহিনীকে সঠিক সময়ে জানাতে পারেনি বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের বিষয়ে মাহফুজ মজুমদার জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ঘরে একটি বৈদ্যতিক বাল্ব বিষ্পোরনের আওয়াজ শুনতে পাই। কিছুক্ষণ পরেই দেখি ঘরে আগুন লেগে গেছে। এসময় তার ডাক চিৎকারে আশেপাশের শতশত লোক এসে জড়ো হয়ে আগুন নিভানোর কাজে নেমে পড়ে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে তাদের সহযোগিতায় আরো বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। অন্যথায় আরো কয়েকটি ঘর পুড়ে ছাঁই হয়ে যেতে পারতো।
ক্ষয়ক্ষতির পরিমানের বিষয়ে মাহফুজ মজুমদার জানান, ঘরটি মেরামত করতে লক্ষাধিক টাকা লাগবে। আমি সরকারের সহযোগিতা কামনা করছি।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।