বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে মাকছুদা ফাউন্ডেশনের দুস্থদের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ২:৪২ পিএম
শাহরাস্তিতে মাকছুদা ফাউন্ডেশনের দুস্থদের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে মাকছুদা ফাউন্ডেশনের উদ্যোগে  দুস্থ ও অসহায়দের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১২-এপ্রিল) শাহরাস্তি পৌরসভা মেহার কালিবাড়ি বাজারে ফাউন্ডেশনের অফিস কক্ষে এ সামগ্রী বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মোঃ মোদাচ্ছের হোসেনের উপস্থিতিতে এতে প্রধান অতিথি হিসেবে ওই সামগ্রী বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ। পৌর মেয়র এই মানবিক কার্যক্রমের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ। সমাজে অর্থবিত্ত অনেকের রয়েছে কিন্তু মানবিক কল্যাণে এগিয়ে আসার মানুষ দিন দিন কমে যাচ্ছে। এমতাবস্থায় সরকারের পাশাপাশি এই ধরনের সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসলে পবিত্র রমজানে কম আয়-রোজগারের মানুষগুলোর জীবনযাপন সহজ হত।
ওই সময় বিশেষ অতিথি হিসেবে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আবু ইসহাক, সাবেক পোস্টমাস্টার বীর  মুক্তিযুদ্ধা সভাপতি হাজী মোহাম্মদ আমির হোসেন, সমাজসেবা অফিসের কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, আজিজুর রহমান, ডাক্তার মোতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পবিত্র মাহে রমজানের মাসব্যাপী ৫০০ শ’ পরিবারের মাঝে এই সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে। এদিকে এ সংগঠনের সভাপতি তার অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, গরিব দুঃখী অসহায় মানুষের নির্ভরযোগ্য আস্থার প্রতিক আমাদের এই সংগঠন। তিনি আরো বলেন আসুন”দারিদ্রতা নয়, স্বাবলম্বী হউন” এই আমাদের লক্ষ্য।

হত্যাকাণ্ডের বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হাজীগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:৫৪ পিএম
হত্যাকাণ্ডের বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হাজীগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’

দেশে আলোচিত হত্যাকাণ্ডগুলোর বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বক্তব্য দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ বাজারে আয়োজিত মিছিল ও সমাবেশে বক্তব্য দেন তিনি। এ সময় দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রীর নীরব ভূমিকা রয়েছে বলে সমালোচনা করেন জাবের।

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, দেশে ধারাবাহিকভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। এ পরিস্থিতিতে আগামীকাল ‘স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন’ মর্মে দেশের প্রতিটি এলাকায় মাইকিং করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কর্মসূচিতে উসমান হাদীর হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবি জানানো হয়।

Model Hospital

গণভোটের প্রসঙ্গ তুলে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এখন আবার গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়া হচ্ছে। জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের রায় পছন্দ হোক বা না হোক, তা বাস্তবায়ন করতে হবে।

এদিকে, ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা হাজীগঞ্জ বাজার থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি দোয়াভাঙ্গা, মহামায়া, বাবুরহাট ও ওয়ারলেস বাজার প্রদক্ষিণ করে। পরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ও শহীদ মিনার চত্বরেও মিছিল করেন তাঁরা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘বাংলাদেশের আজাদি, উসমান হাদী’, ‘তুমি কে, আমি কে—হাদী, হাদী’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’সহ বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচি থেকে বক্তারা আলোচিত হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত করা, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবি জানান।