সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চান্দ্রায় হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ৪:৫৪ পিএম
চান্দ্রায় হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ১২নং চান্দ্রা ইউনিয়ন বাখরপুর গ্রামের মান্নান ডাক্তারের ছেলে চাঁদাবাজ, সন্ত্রাসী ইসমাইল মিজি এলাকার মানুষকে জায়গা জমিন সংক্রান্ত বিষয়ে হয়রানিমূলক মিথ্যা মামলা হামলার প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের জনগণ।

১৩ এপ্রিল বুধবার সকাল ১১টায় চান্দ্রা ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তারা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে মোঃ আলমগীর হোসেন মেম্বার, আয়শা বেগম, রাবেয়া বেগম, নূর মোঃ মোল্লা, ফারুক ভূঁইয়া, আলী হোসেন হাওলাদার, মিনার আলী মিজি, রাসেল পাটওয়ারী, জসিম পাটওয়ারীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় প্রায় শতাধিক স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসমাইল মিজি চান্দ্রা এলাকার একজন চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ট। সে সাধারণ মানুষকে জায়গাজমিন সংক্রান্ত বিষয়ে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দিয়ে থাকে এবং শহর থেকে সন্ত্রাসী এনে হামলা চালায়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
মানববন্ধন শেষে স্থানীয়রা ইসমাইলের বিরুদ্ধে গনস্বাক্ষর প্রদান করেন।

Model Hospital

উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম ভূঁইয়ার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:২১ পিএম
উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম ভূঁইয়ার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নকে আধুনিক, উন্নত ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য মো. আবুল কাসেম ভূঁইয়া।

তিনি বলেন, ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন, নাগরিকসেবা সহজীকরণ এবং এলাকার প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। জনগণের প্রত্যাশা ও এলাকার সার্বিক চাহিদাকে প্রাধান্য দিয়ে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান।

চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাসেম ভূঁইয়া আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করবেন। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করবেন।

এ সময় তিনি ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

Model Hospital