বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ব্যাপক উৎসাহ- উদ্দীপনায় বাংলা নববর্ষকে বরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৭:০৯ পিএম
কচুয়ায় ব্যাপক উৎসাহ- উদ্দীপনায় বাংলা নববর্ষকে বরণ

মোঃ রাছেল, কচুয়া : কচুয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাংলা নববর্ষেকে বরণ করা হয়।

এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ্ এর নেতৃত্বে পরিচালিত মঙ্গল শোভাযাত্রাটি সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরসভাধীন বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রার অংশ নেয়, উপজেলা প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন সহ উপজেলার বিভিন্ন বিভাগীয় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Model Hospital
সঙ্গীত পরিবেশন করছে শিল্পী রীমা শীল।

মঙ্গল শোভাযাত্রার পর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা নৃত্য ও বিভিন্ন সংঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানে শিল্পী রীমা শীল এর সঙ্গীত ও নৃত্য, মিথিলা সাহা ও তানিয়া আক্তারের নৃত্য ও তনয়া দাসের সঙ্গীত উপস্থিত শ্রোতা ও দর্শকদেরকে দারুন ভাবে মুগ্ধ করে।

এছাড়া উপজেলা পরিষদ চত্বরে লোকজ মেলায় হস্তনির্মিত বিভিন্ন কুটির জাত শিল্পের ৬টি স্টল বসে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।