বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

হাইমচরে নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৭:৪৯ পিএম
হাইমচরে নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
মোঃ সাজ্জাদ হোসেন রনি : মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে  চাঁদপুরের হাইমচরে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসন শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে সদর বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সকাল ১০ টার দিকে শুরু  হওয়া মঙ্গল শোভাযাত্রায় বাহারি রঙের কার্টুন, ফেস্টুন ও ব্যানার দেখতে পাওয়া যায়। এসময় শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহের সাথে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। মঙ্গল শোভাযাত্রা শেষে মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী প্রথমেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিগত দুই বছর করোনার থাকার কারনে নববর্ষ উদযাপন হয়নি। এবার করোনা শীথিল থাকলেও পবিত্র রমজানের জন্য অল্প পরিসরে আমরা নববর্ষ উদযাপন করলাম। আমি আশা করছি নতুন বছর সবার জীবনে সুখ ও শান্তি বয়ে আনবে। আমাদের এই আয়োজনে অংশ গ্রহণ করার জন্য নাগরপুর বাসীসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই। নতুন বছরে আমরা সবাই যেন সুস্থ ও সুন্দর থাকতে পারি সেই কামনা করি।
এসময় উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফয়সাল, কৃষি অফিসার দেব্রত সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ সুশীল সামাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।