সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ভুট্টার বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৯:১৯ এম
মতলব উত্তরে ভুট্টার বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তরে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। ভুট্টার বাম্পার ফলন হওয়ায় চাষিরা খুশি, দামও ভালো, তাই খুশি চাষিরা।

মঙ্গলবার মতলব উত্তর উপজেলার তালতলি, ঘনিয়ারপাড়, দেওয়ানজীকান্দি, ওটারচর, খাগকান্দা, ডুবগি, গজরা, রুহিতার পাড়, সুজাতপুর, কলাকান্দা, হানিরপাড় এলাকা ঘুরে দেখা গেছে কৃষকরা ভুট্টা কাটা ও মাড়াই কাজে ব্যস্ত।

মতলব উত্তর উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, রবি মৌসুমে উপজেলার ছেংগারচর পৌরসভা, চরাঞ্চল ও ১৪টি ইউনিয়নে ২ হাজার হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। অধিক ফলনের আশায় কৃষকরা প্রচুর শ্রম দিয়েছেন। ফলনও হয়েছে ভালো। ফলে কৃষকের মুখে সোনালি হাসি। দাম ভালো হওয়ায় এবার খূশি চাষিরা।

এখনো বৃষ্টি ও ঝড়-তুফান না হওয়ায় কোন ধরণের সমস্যা হয়নি ভুট্টা চাষিদের। মানুষের খাদ্যের পাশাপাশি মাছ, হাঁস-মুরগী ও গো-খাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এর চাহিদাও বেড়েছে অনেক বেশি। ভুট্টা গাছের পাতা সুষম গো-খাদ্য এবং কান্ড জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, ফলে একদিকে যেমন কৃষক তার গবাদি পশু পালন ও জ্বালানি চাহিদা মেটাতে পারে অপরদিকে বাজারে ভুট্রার ব্যাপক চাহিদা থাকায় কৃষক এ ফসলে আগ্রহী হয়ে উঠছে। বিভিন্ন গ্রামে চলতি মৌসুমে এই ভুট্টা চাষ হয়েছে।

Model Hospital

ছেঙ্গারচর পৌরসভার তালতলি গ্রামের ভুট্টা চাষি রফিকুল ইসলাম সরকার (৪৬) জানান, তিনি ৬৫ শতক জমিতে ভুট্টা চাষ করেছেন। তার উৎপাদন হয়েছে ৬২ মণ। প্রতি মণ ভুট্টা বিক্রি করেছেন ১২০০ টাকা দরে। তিনি জানান, খরচ বাদ দিয়ে ভালো লাভ থেকেছে। ঘনিয়ারপাড় গ্রামের ভুট্টা চাষি রহিম উদ্দিন মোল্লা (৪৫) বলেন, তিনি ২৬০ শতক জমিতে ভুট্টার আবাদ করেছেন। এতে তার ফলন হয়েছে ২৫০ মণ। প্রতি মণ ভুট্টা বিক্রি করেছেন ১১৫০ টাকা দরে।

তিনি বলেন বাম্পার ফলনে আমরা খুশি। ন্যায্য মূল্য পাওয়ায় উৎপাদন খরচ বাদে ভালো লাভবান হয়েছেন তিনি।

মতলব উত্তর উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমান জানান, রবি মৌসুমে মতলব উত্তর উপজেলায় এনকে-৪০, মিরাকেল, সুপার সাইন, টাইটান জাতের ভুট্টার আবাদ হয়েছে। পোকা-মাকড়ের তেমন আক্রমন হয়নি এ মৌসুমে।

মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালা উদ্দিন বলেন, মতলব উত্তর উপজেলায় ১ হাজার ৯৫০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। তিনি জানান, রবি মৌসুমে উৎপাদন লক্ষ্য মাত্রা ১৮ হাজার মেট্রিক টন।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।