বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ইসফাক আহসানের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৫:৩২ পিএম
মতলব উত্তরে ইসফাক আহসানের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের সদস্য বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও আহসান গ্রুপের পরিচালক এম. ইসফাক আহসানের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৬ এপ্রিল শনিবার সকালে লতুরদী গ্রামের নিজ বাড়ীতে কলাকান্দা ইউনিয়নের ২শ’ ৫০জন দুস্থ্য পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণকালে এম ইসফাক আহসান বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমি ও আমার পরিবারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করছি, আমার পরিবার ও আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য।

মতলব উত্তরের মানুষের পাশে আছি আল্লাহপাক যতদিন বাঁচিয়ে রাখে চেষ্টা করব মানুষের পাশে থেকে সেবা করার জন্য।
তিনি বলেন, আপনারা সবাই জানেন আমরা আওয়ামী পরিবারের সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগকে ভালোবেসে মতলব উত্তর দক্ষিণের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দের পাশে থেকে কাজ করে যাচ্ছি, এবং সবসময়ই আর্থিক সহযোগিতাসহ বিভিন্নভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি।

Model Hospital

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সর্বস্তরের মানুষের মাথা উঁচু করে বাঁচার লক্ষ্যে ও বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ার লক্ষ্যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তাই আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন যাতে নেত্রীকে আল্লাহপাক নেক হায়াত দান করেন ও সুস্থ রাখেন। নেত্রী সুস্থ থাকলে বাংলাদেশ একদিন বিশ্বের দরবারে প্রথম স্থান অধিকার করবে সেইসাথে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ ।

এসময় বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মাহমুদ উল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, জেলা ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম, সহ-সম্পাদক আবু সায়েম, কলাকান্দা ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান মাহমুদ, শ্রমিকলীগের সভাপতি ইলিয়াছ, ইউপি যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল, যুবলীগ নেতা শাহআলম সরকার, নুরে আলম’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।