বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে গজরা ইউনিয়নে নৌকার পক্ষে বিশাল শোডাউন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৩:৩১ পিএম
মতলব উত্তরে গজরা ইউনিয়নে নৌকার পক্ষে বিশাল শোডাউন

মতলব উত্তর ব্যুরো : প্রতিক বরাদ্দের পর মতলব উত্তরের গজরা ইউনিয়নে ১২ নভেম্বর শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ওটার চর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, শিক্ষা গুরু শহীদ উল্লাহ মাস্টারের সমর্থনে বিশাল শোডাউন উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে শুরু করে গজরা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গজরা বাজারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লা,সহ সভাপতি সাহাব উদ্দিন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর মাষ্টার, গজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ শহীদ উল্লাহ প্রধান, সুদীপ্ত সপ্তবর্নার সভাপতি এবিএম শামসুল আলম মাষ্টার, আওয়ামী লীগ নেতা আব্দুল হক মোল্লা, গিয়াস উদ্দিন মোল্লা, গজরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা.প্রভাত চন্দ্র ভৌমিক, সাংগঠনিক সম্পাদক ছারফুল আমিন, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সুভাষ চন্দ্র ভৌমিক, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মৃধা, গজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি সুমন বেপারী, ইউনিয়ন যুবলীগের নেতা জহিরুল ইসলাম প্রধান, নজরুল ইসলাম প্রধান, জসিম উদ্দিন প্রধান,শিপন প্রধান, শামীম প্রধান, আলমগীর হোসেন, সবুজ মোল্লা প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital