বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৬:১৮ পিএম
শাহরাস্তি বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : শাহরাস্তি উপজেলা বিএনপির তিনজন প্রয়াত নেতার স্মরণে মিলাদ মাহফিল, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাহরাস্তি উপজেলা ও পৌর শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মরহুম দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সিদ্দিকুর রহমান স্যার ও সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি ও টামটা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মাওলানা   মোজাফফর হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির প্রয়াত সকল নেতৃবৃন্দের স্মরণে শনিবার(১৬ এপ্রিল) বিকাল ৪টায় কালিয়াপাড়া বাজার এলাকায় মিলাদ মাহফিলও আলোচনা সভা আয়োজন করা হয়।
শাহরাস্তি উপজেলা বি এন পির সভাপতি আয়াঁত আলী ভূইঁয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সভাপতি মোঃ আলী আজগর মিয়াজীর পরিচালনায় মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক  সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, পৌর বি এন পির সভাপতি আবুল খায়ের সি এ, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী প্রমুখ।  ইফতার ও দোয়ার মাহফিলে উপজেলা বি এন পি, পৌর বি এন পি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হত্যাকাণ্ডের বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হাজীগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:৫৪ পিএম
হত্যাকাণ্ডের বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হাজীগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’

দেশে আলোচিত হত্যাকাণ্ডগুলোর বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বক্তব্য দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ বাজারে আয়োজিত মিছিল ও সমাবেশে বক্তব্য দেন তিনি। এ সময় দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রীর নীরব ভূমিকা রয়েছে বলে সমালোচনা করেন জাবের।

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, দেশে ধারাবাহিকভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। এ পরিস্থিতিতে আগামীকাল ‘স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন’ মর্মে দেশের প্রতিটি এলাকায় মাইকিং করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কর্মসূচিতে উসমান হাদীর হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবি জানানো হয়।

Model Hospital

গণভোটের প্রসঙ্গ তুলে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এখন আবার গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়া হচ্ছে। জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের রায় পছন্দ হোক বা না হোক, তা বাস্তবায়ন করতে হবে।

এদিকে, ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা হাজীগঞ্জ বাজার থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি দোয়াভাঙ্গা, মহামায়া, বাবুরহাট ও ওয়ারলেস বাজার প্রদক্ষিণ করে। পরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ও শহীদ মিনার চত্বরেও মিছিল করেন তাঁরা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘বাংলাদেশের আজাদি, উসমান হাদী’, ‘তুমি কে, আমি কে—হাদী, হাদী’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’সহ বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচি থেকে বক্তারা আলোচিত হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত করা, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবি জানান।