শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের ১৪ ইউনিয়নে ৫৫৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৩:৪৯ পিএম
মতলব উত্তরের ১৪ ইউনিয়নে ৫৫৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসবমূখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে ১০ ইউনিয়নে ৩৫ চেয়ারম্যান ও ১৪টি ইউনিয়নে ৫২১ সদস্য প্রার্থীর (মোট ৫৫৬) প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার স্ব স্ব রিটানিং অফিসার কার্যালয় হইতে বিভিন্ন প্রার্থীরা তাদের প্রতীক গ্রহণ করেন। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধকে ঘিরে উপজেলা পরিষদ চত্ত্বর ছিলো বিভিন্ন প্রার্থীদের কর্মী ও সমর্থকদের মিছিলে মিছিলে মূখরিত। এর মধ্যদিয়ে শুরেু হয়ে গেছে নির্বাচনী প্রচারাণা।

ইতিমধ্যে উপজেলার মোহনপুর ইউনিয়নে, ফতেপুর পশ্চিম ইউনিয়নে, দূর্গাপুর ইউনিয়নে ও ইসলামাবাদ ইউনিয়নে ৪ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ ও সাধারণ সদস্য পদে ৮জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। আর বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৭ চেয়ারম্যান প্রার্থীসহ ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ ও সাধারণ সদস্য পদে ৪৮জন প্রার্থী।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রিপন হোসেন সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ২৮ নভেম্বর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Model Hospital

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রিপন হোসেন জানান, আগামী ২৮ নভেম্বর অনিুষ্ঠিতব্য তৃতীয় দফার ইউপি নির্বাচনে মতলব উত্তর উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ সম্পন্ন হয়েছে। আর বাকী ৪ ইউপিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৪ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ওই ৪ ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবেনা। অপর ১০ ইউপিতে প্রার্থী ও প্রতীক নিম্নরুপ-
ষাটনল ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন। তারা হলেন-বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী টানা ২ বারের চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার আওয়ামীলীগ প্রতীক (নৌকা), মোঃ ফেরদাউস স্বতন্ত্র প্রতীক (আনারস)।

সাদুল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন। তারা হলেন-বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান লোকমান মুন্সী প্রতীক ( নৌকা), জেবায়ের আজিম স্বপন পাঠান স্বতন্ত্র প্রতীক (আনারস), তাজুল ইসলাম স্বতন্ত্র প্রতীক ঘোড়া) ও মাহবুবুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক (হাতপাখা)।

বাগানবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন। তারা হলেন-টানা ২ বারের নির্বাচিত চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ নান্নু মিয়া প্রতীক ( নৌকা), আব্দুল্লাহ আল মামুন স্বতন্ত্র¿ প্রতীক ( আনারস)।

গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন। তারা হলেন-আওয়ামী লীগের মনোনীত শহিদউল্লাহ প্রধান প্রতীক ( নৌকা) ও মফিজুল ইসলাম স্বতন্ত্র প্রতীক ( আনারস)।

সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উম্মে হাবীবা সিফাত প্রতীক নৌকা, স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক খোকন প্রতীক ( ঘোড়া)।

ফতেপুর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী টানা দুই বারের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী প্রতীক ( নৌকা) ও নুরুল ইসলাম পাটোয়ারী স্বতন্ত্র প্রতীক ( আনারস)।

কলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম কাদির মোল্লা প্রতীক (নৌকা), বর্তমান চেয়ারম্যান ছোবহান সরকার সুভা স্বতন্ত্র প্রতীক (আনারস), আব্দুল কাইয়ুম স্বতন্ত্র প্রতীক (টেলিফোন),মাওলানা আবু ইউসুফ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক (হাতপাখা) ও মো. বাবুল সরকার স্বতন্ত্র প্রতীক (ঘোড়া)।

ফরাজীকান্দি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪ জন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার রেজাউল করীম প্রতীক (নৌকা), বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ স্বতন্ত্র প্রতীক (ঘোড়া), মোঃ কামাল গাজী স্বতন্ত্র প্রতীক (আনারস) ও সৈয়দ হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক ( হাতপাখা)।

জহিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ২ জন। তারা হলেন-বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাড.মনোয়ার হোসেন প্রতীক ( নৌকা), বর্তমান চেয়ারম্যান মোঃ সেলিম গাজী প্রতীক স্বতন্ত্র ( আনারস)।

এখলাছপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৫ জন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাড.জসিম উদ্দিন আওয়ামীলীগ প্রতীক (নৌকা), মোঃ লিম ঢালী স্বতন্ত্র প্রতীক (আনারস), গিয়াস উদ্দিন গাজী স্বতন্ত্র প্রতীক ( ঘোড়া), মফিজুল ইসলাম স্বতন্ত্র¿ প্রতীক (মোটরসাইকেল) ও মো. মাসুদ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক (হাতপাখা)।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রিপন হোসেন জানান, ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য ৬জন রিটানিং কর্মকর্তা নিয়োগ দেন বাংলাদেশ নির্বাচন কমিশন। শুক্রবার প্রার্থীদের মধ্যে উৎসবমূখর পরিবেশে প্রতীক বরাদ্ধা দেওয়া হয়েছে। প্রার্থীদের সবাইকে নির্বাচনী আচরনবিধি মেনে চরতে অনুরোধ করা হয়েচে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ন রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, মোহনপুর ইউনিয়নে চেয়ানম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী শামসুল হক চৌধুরী বাবুল, ফতেপুর পশ্চিম ইউনিয়নে চেয়ানম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্তী নূর মোহাম্মদ, ইসলামাবাদ ইউনিয়নে চেয়ানম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাখাওয়াত হোসেন সরকার মুকুল ও দূর্গাপুর ইউনিয়নে চেয়ানম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোকারম হোসেন খান ওপেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ ও সাধারণ সদস্য পদে ৮জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

এদিকে শুক্রবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রার্থীরা রিটানিং অফিসার কর্তৃক প্রতীক বরাদ্ধ পেয়ে নির্বাচনী প্রচারাণায় মাঠে নেমে পড়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital