শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ষাটনল ইউপির ৪নং ওয়ার্ডে জাকির হোসেনের মোরগ মার্কার সমর্থনে মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৩:৫৮ পিএম
ষাটনল ইউপির ৪নং ওয়ার্ডে জাকির হোসেনের মোরগ মার্কার সমর্থনে মিছিল

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. জাকির হোসেনের সমর্থনে মিছিল বের করা হয়।

শুক্রবার সন্ধ্যায় ষাটনল ইউনিয়নের আবু মার্কেটে মিছিলে অংশগ্রহণ করেন ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. জাকির হোসেন, সমাজ সেবক মজনু বেপারী, চাঁন মিয়া বেপারী, আব্দুস সাত্তার, নজরুল ইসলাম, বাদশা বেপারী, কবির বেপারী, হান্নান মাঝি, মনির বেপারী, মবিন মুন্সি, সফিক বেপারী, নাছার দেওয়ান, রফিকুল ইসলাম ঢালী, আব্দুস সাত্তার প্রধান, দুলাল মোল্লা, মোশারফ ফরাজী, খোরশেদ বেপারী, তৈয়ব আলী প্রধান, আবু প্রধান, খলিলুর রহমান ঢালী, হোসেন প্রধান, জয়নাল বেপারী’সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital