সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও কেক কাটা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ৩:১২ পিএম
মতলব উত্তরে কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও কেক কাটা

মতলব উত্তর ব্যুরো : “কৃষক বাঁচাও-দেশ বাঁচাও” এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার মোহনপুর পর্যটন লিমিটেড এর দ্যা সীপ ইন রেস্টুরেন্ট এ আলোচনা সভায় মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুকের সভাপতিত্বে ও সদস্য মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাদুল্লাপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বাগানবাড়ি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান, ষাটনল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম মোল্লা, সুলতানাবাদ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম স্বপন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাজী ইলিয়াছুর রহমান, কৃষক লীগ নেতা ফারুকুল আমীন, ওবায়েদ উল্ল্যা মৃধা, মহসিন মেম্বার, গোলাম রাব্বানী।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, যুদ্ধবিধ্বস্ত আর রক্ত মাখা দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর ১৯৭২ সালের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। জাতির পিতা ওই দিন আবদুর রব সেরনিয়াবাতকে প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব দিয়েছিলেন।

তারপর থেকেই বাংলাদেশ কৃষক লীগ দেশের মেহেনতী কৃষকদের তথা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মতলব উত্তর উপজেলা কৃষকলীগ সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

Model Hospital

এভাবেই আজীবন যেন বাংলাদেশ কৃষক লীগ আপামর জনসাধারণের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারে সেটিই হোক আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর মূলমন্ত্র।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।