বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাতের আঁধারে বাবুরহাটে জোরপূর্বক সম্পত্তি দখলের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৪:২৭ পিএম
রাতের আঁধারে বাবুরহাটে জোরপূর্বক সম্পত্তি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের ১৪ নং ওয়ার্ডের বাবুরহাট মডেল টাউন এলাকায় রাতের আঁধারে জোর পূর্বক সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে।

চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, স্থানীয় দাসদী এলাকার বাসিন্দা মোঃ সুলতান আহমদে পাটোয়ারী পিতামৃত – ইমান হোসেন পাটোয়ারী ২৮ নং দাসদী মৌজার বিএস ৭৫৬ খতিয়ানের ১৩৮১ দাগে ১৮ শতাংশ জমি দীর্ঘ ৪০ বছর পূর্বে ক্রয় করে বসবাস করে আসছিলো। কিন্তু তাঁর এই ক্রয়কৃত সম্পত্তির দিকে কুনজর দেয় স্থানীয় প্রভাবশালী একটি ভূমিদস্যু গ্রুপ।
এই ভূমিদস্যু গ্রুপের মানিক খান পিতামৃত- দৌলত খান বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে সম্পত্তিতে তাঁর জায়গা বা অংশীদারী আছে এমন মিথ্যা অজুহাত তুলে দীর্ঘদিন যাবত দখলের চেষ্টা করে আসছে।

এবিষয়ে স্থানীয় ভাবে বেশকবার চেষ্টা করেও বিষয়টি কোনো সুরাহা করা যায়নি। কারণ মানিক খান গংরা সহ স্থানীয় একটি প্রভাবশালী মহল রয়েছে, যাদের কাজ হলো নিরীহ মানুষের সম্পত্তি দখলের নামে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়া।

এদিকে গত ১১ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত ভোররাতে মানিক খান পিতা- দৌলত খান গংয়ের নেতৃত্বে আঃ রহমান শেখ, স্বপন শেখ, শরীফ পাটোয়ারী ওরফে টাইগার ও মহসিন শেখসহ স্থানীয় ভূমিদস্যুরা দেশীয় অস্ত্র সস্ত নিয়ে সুলতান আহমদ পাটোয়ারীর দখলীয় সম্পত্তির দেওয়াল ভেঙ্গে দখল করার চেষ্টা করে।

Model Hospital

ঘটনাটি তাৎক্ষণিক সুলতান আহমদ পাটোয়ারী চাঁদপুর সদর মডেল থানাকে অবহিত করলেমডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এস আই হিমেল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে উল্লেখিত ভূমিদস্যুরা পুলিশের টের পেয়ে পালিয়ে যায়।

এদিকে অভিযোগকারী মোঃ সুলতান আহমদ পাটোয়ারী আরো জানান, উল্লেখিত সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এরপর ও আদালতের নির্দেশ অমান্য করেও জোর পূর্বক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ভূমিদস্যু গ্রুপ।

জোরপূর্বক সম্পত্তি দখলের বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

এবিষয়ে চাঁদপুর মডেল থানার এস আই হিমন ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ্যাৎ ঘটনাস্থলে যেটা যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় থাকবে। পাশাপাশি উভয় পক্ষকে কাগজ পত্র নিয়ে থানায় আসার জন্য বলা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital