বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

দেশ এখন খাদ্যে সয়ংসম্পুর্ণ হয়েছে; মতলবে রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ৪:০৪ পিএম
দেশ এখন খাদ্যে সয়ংসম্পুর্ণ হয়েছে; মতলবে রুহুল এমপি
মতলব উত্তর ব্যুরো :  মতলব উত্তরে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নে অসহায় দুঃস্থদের মধো ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।
২২ এপ্রিল শুক্রবার বিকেলে  উপজেলার ফতেপুর পশ্চিম  ইউনিয়নের নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি  আলহাজ্ব এ্যাড. নূরুল আমিন রুহুল এমপি।
এসময় নূরুল আমিন রুহুল এমপি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে কোন মানুষ না খেয়ে মারা যায়নি, আর যাবেও না। কারণ সরকার কৃষিতে ঠিক সময়ে প্রয়োজনীয় উপকরণ দিয়ে ধানের উৎপাদন বাড়িয়েছে। দেশ এখন খাদ্যে সয়ংসম্পুর্ণ হয়েছে।  অসহায় গরীব ও দু:স্থদের মাঝে সরকার চাল বিতরণ করে আসছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যোগ্যতা, বুদ্ধিদীপ্ততা, বিচক্ষনতার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের নিয়ে উন্নয়ন করে যাচ্ছেন। বাংলাদেশের পরিবর্তনের মূল কারিগর শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বে আজ মাথা উচু করে দাড়িয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ফতেপুর পশ্চিম  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরমোহাম্মদ,নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তাজুল ইসলাম, মেঘনাধ-নাগোদা সেচ প্রকল্পের পানি নিষ্কাশন ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ আলা উদ্দিন, ট্যাগ অফিসার ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্নয়ক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন পরিষদের, সচিব,সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
পর্যায়ক্রমে ফতেপুর পশ্চিম  ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ১ হাজার ৪শ’ ৯৭ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।