বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ফতেপুর পশ্চিম ইউনিয়নে ন্যায্য মূল্যের চাউল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ৫:০৮ পিএম
মতলব উত্তরে ফতেপুর পশ্চিম ইউনিয়নে ন্যায্য মূল্যের চাউল বিতরণ

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়নে ১০ টাকা কেজি ন্যায্য মূল্যের চাউল বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার নাউরী বাজারে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

এসময় উপস্থিত ছিলেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ডিলার আবদুল কাদের, মহিলা আওয়ামী লীগ নেত্রী তাসলিমা আক্তার আঁখি, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতৃবৃন্দ।

শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ, এই স্লোগানে খাদ্য অধিদপ্তর খাদ্যবান্ধব কর্মসূচির খাদ্য শস্য বিতরণ কার্যক্রমের আওতায় এই চাউল বিতরণ করছে সরকার। ফতেপুর পশ্চিম ইউনিয়নে ৪শ’ ৯৪ জন সু্বধিা ভোগীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

Model Hospital

এসময় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন দেশের মানুষের খাদ্যের কোন অভাব হবে না। আল্লাহর রহমতে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে পর্যাপ্ত খাদ্য আছে। গরীব ও দুস্থদের জন্য পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী চাউল উপহার পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, যারা বর্তমান সরকারকে নিয়ে দেশী এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র করছেন, তারা কখনো সফল হতে পারবেন না। তাই ষড়যন্ত্র না করে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital