বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিবে ৬ হাজার ৩শত ১৪ জন শিক্ষার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৫:০৬ পিএম
কচুয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিবে ৬ হাজার ৩শত ১৪ জন শিক্ষার্থী

মো: রাছেল, কচুয়া : ২০২১ সনের এস.এস.সি, দাখিল ও এস এস সি ভোকেশনাল পরীক্ষা উপলক্ষ্যে কচুয়া উপজেলায় ১১টি কেন্দ্রে ৬ হাজার ৩’শত ১৪জন পরীক্ষার্থী অংশ নিবে। এবারের পরীক্ষায় ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীর সংখ্যা। গত বছর বিশ্বব্যাপি মহামারী করোনা ভাইরাসের কারনে বন্ধ হয়ে যায়,দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান।

ফলে পরীক্ষা না নিয়েই পূর্বের ফলাফলের গড় অনুযায়ী অটো পাশের সিধান্ত নেওয়া হয়। এবছর সরকার তথ্য-প্রযুক্তি ব্যাবহার করে শিক্ষার্থীদের পাঠদান অব্যহত রাখেন।

কচুয়া উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়- কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩শত ১৬জন ছাত্র , ৬শত ৫৩ জন ছাত্রী, মোট ৯শত ৬৯ জন পরীক্ষার্থী। সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শত ৬৫ জন ছাত্র , ৩শত ৩৪ জন ছাত্রী, মোট ৫শত ৯৯জন পরীক্ষার্থী। রহিমানগর বি.এ.বি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪শত ৫৫ জন ছাত্র, ৪শত ৮৪ জন ছাত্রী, মোট ৯শত ৩৯ জন পরীক্ষার্থী।

পালাখাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শত ৯৫ জন ছাত্র,৩শত ৪৪ জন ছাত্রী, মোট ৬শত ৩৯জন পরীক্ষার্থী । আশেক আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৩শত ৯৫ জন ছাত্র, ৪ শত ০২ জন ছাত্রী, মোট ৭শত ৯৭ জন পরীক্ষার্থী। আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১শত ৫৪ জন ছাত্র, ২শত ৬৬জন ছাত্রী, মোট ৪শত ২০ জন পরীক্ষার্থী। মাঝিগাছা এম এ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১শত ৮৫ জন ছাত্র, ১শত ৮১ জন ছাত্রী, মোট ৩শত ৬৬ জন পরীক্ষার্থী।

Model Hospital

এস.এস.সিতে ৭টি কেন্দ্রে ২হাজার ৬৫জন ছাত্র,২হাজার ৬শত ৬৪ জন ছাত্রী, সর্বমোট ৪হাজার ৭শত ২৯জন পরীক্ষার্থী ।
নিশ্চিন্তপুর ডি,এস,ইসলামিয়া কামিল মাদ্রাসায় কেন্দ্রে ২শত ৩৯ জন ছাত্র, ৩শত ৮৩ জন ছাত্রী, মোট ৬শত ২২জন পরীক্ষার্থী। বিতারা আলিম মাদ্রাসায় কেন্দ্রে ১শত ৪৪ জন ছাত্র, ২শত ৩১ জন ছাত্রী, মোট ৩শত ৭৫জন পরীক্ষার্থী। মনোহরপুর ফাযিল মাদ্রাসায় কেন্দ্রে ১শত ৮৯জন ছাত্র, ১শত ৯৮ জন ছাত্রী, মোট ৩শত ৮৭ জন পরীক্ষার্থী।

দাখিল পর্যায়ে ৩টি কেন্দ্রে ৫শত ৭২জন ছাত্র,৮শত ১২জন ছাত্রী , মোট ১হাজার ৩শত ৮৪জন পরীক্ষার্থী।

এসএসসি ভোকেশনাল, সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১শত ১৭জন ছাত্র, ৮৪জন ছাত্রী, মোট ২শত ০১জন শিক্ষার্থী।
কচুয়া উপজেলায় ১১টি কেন্দ্রে ২হাজার ৭শত ৫৪জন ছাত্র, ৩হাজার ৫শত ৬০ জন ছাত্রী, সর্বমোট ৬হাজার ৩শত ১৪জন পরীক্ষার্থী অংশ নিবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।