বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে এক নারীর আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ১১:২১ এম
হাজীগঞ্জে এক নারীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জে স্বামী পরিতাক্ত এক নারীর আত্মহত্যার খবর পাওয়া যায়। উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর মজুমদার বাড়ীতে এ আত্মহননের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে তার মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ব্যবস্থা করে পুলিশ।

স্বামী পরিতাক্ত নারী তানিয়া আক্তার (১৯) রামপুর মজুমদার বাড়ীর প্রবাসী মফিজুল ইসলামের ছোট মেয়ে। বছরখানেক আগে বাজনাখাল এলাকায় তার বিয়ে হয়। সেখান থেকে তালাকপ্রাপ্ত হয়। এর পর থেকে বাবার বাড়ীতে অবস্থান।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক মো. হারুন ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ঘটনাস্থলে যান। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরে পাঠানো হয়।

জানা গেছে, ওই বাড়ীর প্রবাসী সফিউল্ল্যার বসত ঘরের জানালার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহনন করে কিশোরী।

Model Hospital

প্রবাসী সফিউল্ল্যার স্ত্রী সালমা আক্তার জানান, কয়েকদিন ধরে তার ঘরে ঘুমায় তানিয়া। শনিবার সকালে ঘুম থেকে উঠে দাত ব্রাশ করতে তাদের ঘরে যায়। সেখান থেকে কখন যে এসে ওই ঘরের একটি কক্ষে ঢুকে দরজা আটকিয়ে দেয়। হঠাৎ কক্ষের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে দেখি তানিয়া ঝুলন্ত । পরে ডাক-চিৎকার ও তার বোনকে ডেকে এনেছি।

কিশোরীর বোন জান্নাত আক্তার বলেন, তার বোন কি কারণে আত্মহনন করেছে। তা জানা নেই। বাড়ীর লোকজন এসে দরজা ভেঙ্গে তানিয়ার ঝুলন্ত মৃতদেহ নামিয়ে খাটে রাখে।

কিশোরীর মা বলেন, সকালে ভাত দেয়ার কথা বলে কোথায় চলে গেল, জানি না। পরে শুনি সে আত্মহত্যা করেছে।

হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক মো. হারুন বলেন, প্রাথমিকভাবে আত্মহননের বিষয়টির আলামত সংগ্রহ করা হয়েছে। কিশোরীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।