বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দৈনিক চাঁদপুর খবরের প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ৩:৩০ পিএম
দৈনিক চাঁদপুর খবরের প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ  রির্পোটার : চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পরিবারের উদ্যোগে ঘরোয়া পরিবেশে প্রতিনিধি সভা , ইফতার মাহফিল  ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৫ এপ্রিল (সোমবার) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব ভবনের ২য় তলা এলিট চাইনিজ রেস্টুরেন্টে পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা আহমদ উল্লাহ’র পরিচালনায় ইফতার মাহফিলের পূর্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, মানুষের সেবার মাধ্যমে পত্রিকা কে প্রচার ও প্রসার করে এগিয়ে নিতে হবে। সংবাদের আবশ্যই বস্তুনিষ্ঠতা থাকতে হবে ।পাঠকের কাছে  সঠিত তথ্য তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব । পাঠক হলো আমাদের বিচারক । তারাই বিবেচনা করবে । এ পত্রিকার মাধ্যমে সমাজের মানুষ কোন ক্ষতিগ্রস্ত হবে না, ইনশাআল্লাহ উপকৃত হবে। পত্রিকা নিয়মিত বের করা চ্যালেঞ্জিং ব্যাপার। আমরা এ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে, নিয়মিত পত্রিকা প্রকাশনা করে আসছি। ভবিষ্যতে প্রকাশনা অব্যাহত থাকবে। পত্রিকাকে সামনের দিকে এগিয়ে নিতে আপনাদের সার্বিক সহায়তা প্রয়োজন। কারণ সকলের সমন্বয়ে যেকোনো কাজ সহজে করা যায়। পত্রিকার সকল নিউজ নিয়মিত  অনলাইনে যাচ্ছে ।

তিনি আরো বলেন,আপনারা সবসময় গুরুত্বপূর্ন রির্পোটগুলো দিবেন। এখন প্রযুক্তি অনেক সহজ। সবাই সময়মত নিউজগুলো পাঠাবেন। নিউজের সাথে ক্যাপসান লিখে দিবেন। বিজ্ঞাপনের ব্যাপারে খেয়াল রাখবেন। সামনে ঈদ, ঈদ উপলক্ষে আপনারা বিজ্ঞাপন দিবেন। আপনারা যে পত্রিকায় কাজ করেন, সে পত্রিকার প্রতি আন্তরিক হবেন। পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ।

Model Hospital

অনুষ্ঠানে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পরিবারের সদস্যদের মধ্যে অংশ নেন পত্রিকার মফস্বল সম্পাদক এম এম কামাল, সহ-সম্পাদক এম আই দিদার, বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম খান, চীপ রির্পোটার সাঈদ হোসেন অপু চৌধুরী, সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী মো:ইমাম হাসান ,সিনিয়র স্টাফ রির্পোটার কাউছুল উল রাব্বি, সিনিয়র স্টাফ রির্পোটার (হাজীগঞ্জ) সাইফুল ইসলাম (সিফাত), সিনিয়র স্টাফ রির্পোটার (ফরিদগঞ্জ) এস এম ইকবাল, সিনিয়র স্টাফ রির্পোটার মো: মাসুদ হোসেন, সিনিয়র স্টাফ রির্পোটার মো: রানা সরকার ,হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: হাবিবুর রহমান, হাইমচর উপজেলা প্রতিনিধি বি এম ইসমাঈল,  ম্যানেজার মানিক চন্দ্র রায়সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পরিবারের সদস্য  শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, চাঁদপুর জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার আব্দুল কাদের হাজরা, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ।

পবিত্র কোরআন তেলাওয়াত মাধ্যমে অনুষ্ঠানে শুরু করা হয়। শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা  করেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক আহম্মদ উল্ল্যাহ।

সবশেষে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল সমাপ্ত ঘোষনা করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।