শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ৪:০১ পিএম
হাইমচরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ পালিত
মোঃ সাজ্জাদ হোসেন রনি : সঠিক পুষ্টিতে সুস্হ্য জীবন এই প্রতিপাদ্য বিষয় নিয়ে   সারাদেশের ন্যায় হাইমচর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সেও জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ পালিত হয়েছে।
গত ২৩ এপ্রিল হতে শুরু হওয়া পুষ্টি সপ্তাহ কর্মসুচীতে গতকাল বেলা ১১টায় স্বাস্হ্য কমপ্লেক্সের সভাকক্ষে কিশোর কিশোরীদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মু.বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও স্বাস্হ্য বিভাগীয় মোঃ রিয়াদ হোসেন এর পরিচালনায় মানব জীবনে পুষ্টির প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোহাইহলা চৌধুরী, ওসি তদন্ত উৎপল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ জুবায়ের হোসেন, এসময় স্বাস্হ্য বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্হিত ছিলেন।পরে দুঃস্হ পরিবারের সদস্যদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
পুষ্টি সপ্তাহের বিভিন্ন কর্মসুচী আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital