শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে প্রজ্জ্বলের ঈদ উপহার পেয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশুরা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২, ৩:২৭ পিএম
ফরিদগঞ্জে প্রজ্জ্বলের ঈদ উপহার পেয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশুরা
ফরিদগঞ্জ প্রতিনিধি : দুই বেলা খাবারের ব্যবস্থা করতে গিয়ে পরিবারের শিশুদের স্কুলের পাঠানোর সুযোগ হয়নি। কখনো সৌভাগ্য হয়নি একটা ভালো পোশাক পরার কিংবা পছন্দ অনুযায়ী খাবার খাওয়ার।
সমাজের মানুষদের একটা বড় অংশ যখন নিজেদের নিয়ে ব্যস্ত, তখনই ফরিদগঞ্জে কয়েকজন তরুণ শিক্ষার্থীরা মিলে গড়ে তুলেছেন সুবিদা বঞ্চিত শিশু ও সামাজিক সংগঠন প্রজ্জ্বল। প্রজ্জ্বলন সংগঠনটি প্রতিষ্ঠারপর থেকেই সুবিদাবঞ্চিত শিশুদের পাঠদানের পাশাপাশি বিভিন্ন উৎসবে বা দিবসে নানা আয়োজন করে থাকে। তারই অংশ হিসেবে এবার সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিলো প্রজ্জ্বলন।
 ঈদ উপহার নতুন জামা পেয়ে হাসি ফুটেছে সুবিদাবঞ্চিত ওইসব শিশুদের মুখে।
ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে ৩০ এপ্রিল শনিবার দুপুরে  প্রজ্জ্বলনের ঈদ উপহার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বাসসের প্রতিনিধি ও ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)’র চেয়ারম্যান সালাম আজাদ জুয়েল। বিশেষ অতিথি ছিলেন  জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম (রিপন)।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের কর্ণধার। তাই তাদের কল্যাণার্থে ও সুস্থ মানসিকতার বিকাশে সর্বস্তরের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। এসব পথশিশু ঈদের আগে নতুন, ভালো এবং উন্নতমানের জামা কাপড় পেয়ে খুশিতে আর মহানন্দে আত্মহারা। পাশাপাশি সুবিধা বঞ্চিত শিশুদের মৌলিক চাহিদা পূরণে সব সময় অবহেলিত ও সুবিধা বঞ্চিত শিশুদের পাশে আমি আছি এবং আগামীতেও থাকব।
এসময় প্রজ্জ্বলনের প্রতিষ্ঠাতা খাদিজা তাসনীম’র সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম হাসানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক আজকের পত্রিকার সংবাদদাতা গাজী মমিন, ফরিদগঞ্জ বর্ণমালা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক মামুন হোসাইন,মেঘনা বার্তার সংবাদাতা আবদুল কাদির, সংবাদ সারাবেলার সংবাদদাতা জসিম, ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, প্রজ্জ্বলনের শিক্ষক প্রতিনিধি তৌহিদুর রহমান রণি,জাহিদুল ইসলাম রাসেল, তাহসিন মিলন, শাকিল হোসেন প্রমুখ.

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital