বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আবুল হোসেন ও কামরুলের বিরুদ্ধে অপ-প্রচারে প্রতিবাদ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ১:৫৬ পিএম
শাহরাস্তিতে আবুল হোসেন ও কামরুলের বিরুদ্ধে অপ-প্রচারে প্রতিবাদ সভা

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন পাটোয়ারী ও আওয়ামীলীগ নেতা আসন্ন চিতোষী পূর্ব ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যার্শী আলহাজ্ব কামরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে অপ-প্রচারের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গত ১১ নভেম্বর বিকেল ৪ টায় চিতোষী আর. এন্ড. এম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা জানান, চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন পাটোয়ারী কে হেয় প্রতিপন্ন করতে একটি কুচক্রীমহল তার নামে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে অপ-প্রচার চালিয়ে তার ভাব-মূর্তি ক্ষুন্ন করছে। যিনি আওয়ামীলীগের জন্য একজন নিবেদিত প্রাণ রাজপথের একজন পরীক্ষিত সৈনিক। দীর্ঘ ২০ বৎসর যাবৎ যিনি চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের একজন অভিবাভক হিসেবে নেতৃত্ব দিয়ে আওয়ামীলীগকে সুসংঘটিত করে রেখেছেন।

পুরো উপজেলায় একজন প্রবীন আওয়ামীলীগ নেতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে সুপরিচিত।

Model Hospital

অপরদিকে আওয়ামীলীগনেতা বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর চিতোষী পূর্ব ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ দলীয় মনোনয়ন নৌকা প্রতিক প্রত্যার্শী আলহাজ¦ কামরুল ইসলাম মজুমদারকে জড়িয়ে নির্বাচনের আগমহুর্তে তাকে হেয় প্রতিপন্ন করতে একটি মহল তাদের দোষক্রুটি ডাকতে তার নামে সামাজিক মাধ্যাম ও বিভিন্ন মাধ্যমে অপ-প্রচারে লিপ্ত রয়েছে।

কামরুল ইসলাম মজুমদার আওয়ামীলীগের একজন নিবেদিত প্রান কর্মী হিসেবে দীর্ঘ ৪০ টি বৎসর বিভিন্নভাবে দলকে সহযোগিতার মাধ্যমে চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগকে সুসংগঠিত করে রেখেছেন। এ হীন অপপ্রচার থেকে জনগনকে সজাগ করতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভা থেকে বক্তারা হুশিয়ারী উচ্চারন করে বলেন, আগ্রামী ১ সপ্তাহের মধ্যে কুচক্রীমহল এ বিষয়ে ক্ষমা প্রার্থনা ও অপপ্রচার প্রত্যাহার করে ক্ষমা না চাইলে, তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক মাঈনুদ্দিন মানিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ডা: শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মাও. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: ফারুকুল আলম মাষ্টার, আওয়ামীলীগ নেতা নাজমুল আহসান মাষ্টার, কাজী মো: ফয়জুল হক, মো: আবুল কাশেম, মো: আমির হোসেন, সাহেব উদ্দিন, মাসুদুর রহমান, নূর হোসেন ভুইয়াঁ, নূরুননবী খোকা, কামাল হোসেন, কবিরুল ইসলাম বিএসসি, খোরশেদ আলম,যুবলীগ নেতা মনির হোসেন, ছাএলীগ নেতা মো: ফখরুল ইসলাম প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।