বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এখলাছপুর ইউনিয়নে নৌকার প্রার্থী অ্যাড. জসিম উদ্দিনের উঠান বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৩:৫৪ পিএম
এখলাছপুর ইউনিয়নে নৌকার প্রার্থী অ্যাড. জসিম উদ্দিনের উঠান বৈঠক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাড. জসিম উদ্দিনের এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে এখলাছপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত সভায় হাজার হাজার নারী পুরুষ ও দলীয় নেতাকর্মী অংশ গ্রহণ করেন। উপস্থিত সকলে আসন্ন এখলাছপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আশ্বাস ব্যক্ত করেন।

এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মুন্নার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভুইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ হাসান লিটন প্রমুখ।

Model Hospital

আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, জেলা যুবলীগের সদস্য সাখাওয়াত হোসেন গাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ইঞ্জি. জামাল হোসেন নাহিদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, উপজেলা কৃষক লীগের সদস্য নেতা মুজাম্মেল হক, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি, ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাহফুজুর রহমান মিয়াজী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital