বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে স্ত্রীকে গলা‌কে‌টে হত্যাকারী পলাতক স্বামী কারাগারে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মে, ২০২২, ৭:৪৮ এম
চাঁদপুরে স্ত্রীকে গলা‌কে‌টে হত্যাকারী পলাতক স্বামী কারাগারে
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর সদর উপজেলায় রূপা বেগম (৩০) নামে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে প্রযুক্তির সহায়তায় চাঁদপুর লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১০ মে) সকালে নিহতের ভাই চাঁদপুর সদর মডেল থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

স্থানী সূত্রে জানা যায়, সোমবার নাছির উদ্দিনের মা ও বোনকে দিয়ে কৌশলে তার সঙ্গে যোগাযোগ করায়। সে সময় তাদেরকে হত্যার ঘটনায় বিচার থেকে রক্ষা করার আশ্বাস দেয়। পরে মা ও বোনের কথা শুনে নাছির চাঁদপুরে চলে আসার সিদ্ধান্ত নেন। এক পর্যায়ে নাছির লঞ্চযোগে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হন। চাঁদপুর লঞ্চঘাট এর কাছাকাছি এলে তার পরিবারের সদস্যরা যোগাযোগ রক্ষা করতে থাকেন। তখন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ সদস্যরা সাদা পোশাকে লঞ্চঘাট এলাকায় অবস্থান নেয়।

এসময় থানার উপ-পরিদর্শক মকবুল হোসেন ও শাহরিন নাসির উদ্দিনকে লঞ্চঘাট থেকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে নাছির উদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন জিজ্ঞাসাবাদ করলে, পারিবারিক কলহের কারণে ভোর রাতে দা দিয়ে তিনি একাই স্ত্রী রূপা বেগমকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন।

Model Hospital

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানায়, নাছির তার স্ত্রীকে গলা কেটে হত্যার পর বাড়ি থেকে পালিয়ে যান। পরে আমরা কৌশল অবলম্বন করে তার পারিবারের মাধ্যমে চাঁদপুর নিয়ে আসি এবং লঞ্চঘাট থেকে তাকে আটক করি। তিনি তার স্ত্রীকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital