বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আশিকাটিতে মিনি ক্রিকেট টুনামেন্ট ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মে, ২০২২, ৮:৩৬ এম
আশিকাটিতে মিনি ক্রিকেট টুনামেন্ট ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড হাপানীয়া গ্রামের হাপানীয়া যুব সংগঠনের উদ্যোগে নাইট মিনি ক্রিকেট টুনামেন্ট ও এলাকায় রাজনীতিক ভেদাভেদ ভুলে সকল দলের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী এবং সমাজের সকল শ্রেণী পেশার মানুষেরা  একসাথে হয়ে ঈদ পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
গত ৩মে মঙ্গলবার ঈদেরদিন বিকালে হাপানীয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাপানীয়া যুব সংগঠনের সভাপতি মোঃ আরিফুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী।
ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সংগনের সাধারন সম্পাদক মশিউর রহমান টিটুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা কেরানীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং হাপানীয়া যুব সংগঠনের উদ্যোক্তা মোঃ রাজ্জাক খান।
এসময় যুব সংগঠনের উদ্যোগে হাপানিয়া গ্রামে গন কবরস্থানের জন্য ২৫ শতাংশ জমি ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়।
ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা কেরানীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সুমন গাজী, ইউপি মেম্বার সোহাগ খান, সংগঠনের নির্বাহী সদস্য মোঃ কামাল মজুমদার ও বিশিষ্ট সমাজসেবক আবুল খায়ের মুন্সী।
এসময় উপস্থিত ছিলেন হাপানীয়া যুব সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ নাসির খান, , সাংগঠনিক সম্পাদক ইসমাইল মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক মজুমদার, সদস্য মোঃ রাসেল গাজী, সবুজ গাজী, ডাঃ জুয়েল গাজী ও সমাজসেবক আলামিন খান প্রমূখ।
ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান শেষে সন্ধ্যা আটটায় নাইট মিনি ক্রিকেট টুনামেন্ট খেলা উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital