বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি উজ্জ্বল মিয়াজীর হত্যাকারীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মে, ২০২২, ৮:৪৪ এম
ছয় দিনেও গ্রেপ্তার হয়নি উজ্জ্বল মিয়াজীর হত্যাকারীরা

মতলব উত্তর ব্যুরো : পূর্ব শত্রুতার জেরে উজ্জ্বল মিয়াজী খুন হওয়ার ৬দিন পার হলেও ধরা পড়েনি হত্যার সাথে জড়িতরা। ক্ষোভ প্রকাশ করেছেন নিহত উজ্জ্বল মিয়াজীর বড় ভাই মামলার বাদী গোলাম কিবরিয়া মিয়াজী।

পূর্ব শত্রুতার জের ধরে চাঁদপুর মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে ষাটনল পর্যটক কেন্দ্রে মোবাইল ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। গত ৫ মে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

নৌ ডাকাত বাবলা ওরফে উজ্জ্বল খালাশী, কবির খালাসি’সহ এ চক্রের সহযোগীরা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে এজাহার সূত্রে জানা গেছে।

নিহতের বড় ভাই গোলাম কিবরিয়া মিয়াজি বাদি হয়ে মতলব উত্তর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদিকে হত্যাকান্ডের ৬দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Model Hospital

নিহতের স্বজনরা জানান, গত ৫ মে বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জের কালিরচর এলাকায় ঢাকার যমুনা ফিউচার পার্কের মোবাইল ব্যাবসায়ী উজ্জ্বল মিয়াজী ঈদ পুর্নমিলনীর অনুষ্ঠানে যোগ দিতে মতলব উত্তর উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্রে আসেন। রাতে অনুষ্ঠান স্থল পরিদর্শন করতে গেলে অভিযুক্তরা উজ্জ্বল মিয়াজিকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে ।

এ ব্যাপারে নিহত উজ্জ্বল মিয়াজীর বড় ভাই গোলাম কিবরিয়া মিয়াজী বাদী হয়ে মোহনপুর এলাকার বাবলা ওরফে উজ্জ্বল খালাশীকে প্রধান আসামি করে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫-২০ জনকে বিবাদী করে মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) মোবারক হোসেন জানান, মামলা দায়ের করার পর থেকে আসামি গ্রেপ্তার করতে চেষ্টা অব্যাহত রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital