বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক শিশু মেলা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মে, ২০২২, ২:৩৩ পিএম
ফরিদগঞ্জে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক শিশু মেলা অনুষ্ঠিত

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে জেলা তথ্য অফিস কতৃক  শিশু মেলা উপলক্ষে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (পঞ্চম পর্যায়) প্রথম সংশোধন শীর্ষক প্রকল্পের অধীনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ মে বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে বিআরডিবির মাঠে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে উপজেলা প্রথামিক সহকারী শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেনের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোসাম্মৎ রাশেদা আক্তার (শিক্ষা ও আইসিটি), জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন, ফরিদগঞ্জ থানার তদন্ত(ওসি) প্রদীপ মন্ডল এবং  কেন্দ্রীয় ত্রান ও সমাজকল্যান উপ-কমিটির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন, গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের চেয়াম্যান মো. আলাউদ্দিন ভূঁইয়া, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল হাছান মিরাজ, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. হেলাল উদ্দিন আহমেদ, আ’লীগ নেতা মোহাম্মদ হোসেন মিন্টু, মো. জাহাঙ্গীর পলোয়ন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. খলিলুর রহমান খলিল, মো. সোহেল হোসেন রানা, পৌর সেচ্ছা সেবকলীগের আহবায়ক মো. শিমুল পাটওয়ারীসহ নেতাকর্মীরা।

Model Hospital

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ সবাই শিশুমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital