সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়ায় ফের রিলাক্স বাস থেকে ১৪ কেজি গাঁজা ৩৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার-২

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ২:১৮ পিএম
কচুয়ায় ফের রিলাক্স বাস থেকে ১৪ কেজি গাঁজা ৩৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার-২

মো: রাছেল, কচুয়া : কচুয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৪ কেজি গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিন সহ মো. শফিক শেখ (২৫) এবং মিনু বেগম (২৭) নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

কচুয়া থানা সূত্রে জানা যায়, গতকাল রবিবার সকাল সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গেইট সংলগ্ন এলাকায় চাঁদপুরগামী রিলাক্স বাসে তল্লাসী চালিয়ে ১৪ কেজি গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিন সহ মাদক ব্যবসায়ী মো. শফিক শেখ ও মিনু বেগমকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী মো. শফিক শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড় নতুন বাড়ীর মৃত রোস্তম শেখের পুত্র এবং মিনু বেগম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জয়মঙ্গলপুর গ্রামের মো. আব্দুল মতিনের স্ত্রী।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) স্যারের সার্বিক নির্দেশনায় আমরা মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসছি। তার অংশ হিসেবে আমরা জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গেইট সংলগ্ন এলাকায় চাঁদপুরগামী রিলাক্স বাসে তল্লাসী চালিয়ে ১৪ কেজি গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডলি সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করি।

তাদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রজু করে কোর্টে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Model Hospital

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।