শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

হাইমচর চেয়ারম্যান বাজার ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ভরসা শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৭:১৫ পিএম
হাইমচর চেয়ারম্যান বাজার ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ভরসা শিক্ষার্থীদের
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলার চেয়ারম্যান বাজার সংলগ্ন ঝুকিপূর্ণ সাঁকো, আতঙ্কে অর্ধ সহস্রাধিক শিক্ষার্থী। সাঁকোতে রয়েছে ২টি ওয়ার্ডের প্রায় ২ সহস্রাধিক মানুষের যাতায়াত। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিশু, কিশোর, বয়োবৃদ্ধ সহ বিভিন্ন স্থান থেকে আগত মানুষজন ঝুকিপূর্ণ এ সাঁকো পার হয়ে গন্তব্যে যেতে হয়। এ সাঁকো ব্যবহারে জনজীবনে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
জানা যায়, এ সাঁকো পার হতে গিয়ে পা পিছলে ও আচমকাই সাঁকো থেকে পড়ে ৫ শিশু এবং বয়োবৃদ্ধ আহত হয়েছে। সে ঘটনায় স্থানীয়রা বাঁশের সাঁকোটি কিছুটা মেরামত করলেও কিঞ্চিৎ পরিমাণ ঝুঁকিও কমেনি সাঁকোর। জীবনের মায়ায় খালে থাকা কোমর পরিমাণ পানি উপেক্ষা করে হেঁটে পার হচ্ছেন অনেকেই। তাদের স্বাভাবিক চলাচলের সুবিধার্থে সাঁকোর পরিবর্তে একটি ব্রিজ নির্মাণ করা হলে চরাঞ্চলবাসীর জীবনযাত্রা সহজতর হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নীল কমল ইউনিয়নের সিকদার ট্যাগ ট্রলার ঘাট থেকে চেয়ারম্যান বাজার সংলগ্ন খালের উপর সাঁকো থাকায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত যাতায়াত সম্ভব হয়না। শিক্ষার্থীরা সাঁকোর পাড়ে নেমে জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পার হয়ে স্কুলে যাতায়াতে চরম ভোগান্তির স্বীকার হচ্ছে। শিশু ও বয়োবৃদ্ধ সহ অনেকেই হাঁটু সমান পানি কিংবা কোমর পরিমাণ পানি উপেক্ষা করে খাল পার হচ্ছেন। এভাবেই জীবনযুদ্ধে দিনাতিপাত করতে হচ্ছে ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডবাসীর। সাঁকো পার হয়ে ৩৯ নং দক্ষিণ নীল কমল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগনের দাবি সাঁকোর পরিবর্তে একটি ব্রিজ নির্মাণ করে জনদূর্ভোগ লাগব করে চলাচল স্বাভাবিক করে দেওয়ার।
৫নং ওয়ার্ডের বাসিন্দা ভুক্তভোগী আবদুল ওয়াহিদ সিকদার জানান, চেয়ারম্যান বাজার সংলগ্ন খালের উপর এ সাঁকোটি আমাদের দীর্ঘদিনের সমস্যা। বারংবার শুনে আসছি শীঘ্রই এ সমস্যার সমাধান হবে। কিন্তু বছরের পর বছর পার হলেও ব্রিজ, কালভার্ট কিংবা কাঠের সাঁকোর ব্যবস্থা হয়নি আজও। তাই এখানে একটি ব্রিজ নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা সহ কার্যকর প্রদক্ষেপ নিতে বিনীত অনুরোধ করছি।
৩৯নং দক্ষিণ নীল কমল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী জানান, আমাদের স্কুলে সাড়ে ৩শ’ শিক্ষার্থী রয়েছে। অধিকাংশ শিক্ষার্থী এ সাঁকো পার হয়ে স্কুলে আসতে হয়। ঝুঁকি নিয়ে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সাঁকো পার হয়ে স্কুলে আসে। সর্বদাই আতঙ্কে থাকতে হয় কখন কার হতাহতের সংবাদ আসে। চলতি বছর আমাদের কয়েকজন শিক্ষার্থী এ সাঁকো থেকে পড়ে আহত হয়েছে।
তাই, শিক্ষার্থীদের স্বার্থে চেয়ারম্যান বাজার সংলগ্ন খালের উপর সাঁকোর পরিবর্তে একটি ব্রিজ নির্মাণ করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির সুদৃষ্টি কামনা করছি।
৪নং নীল কমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সউদ আল নাছের বলেন, ৫ ও ৬ নং ওয়ার্ডের মধ্যবর্তী সংযোগস্থলে চেয়ারম্যান বাজার সংলগ্ন সাঁকোটি শিক্ষার্থী ও বয়োবৃদ্ধদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সেখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে দুটি ওয়ার্ডের যাতায়াত ব্যবস্থা আরও সহজতর ও উন্নত হবে। তাই ঝুকিপূর্ণ বাঁশের সাঁকোর যায়গায় একটি ব্রিজ নির্মাণ করে শিক্ষার্থী ও বয়োবৃদ্ধসহ সকলের চলাচল স্বাভাবিক করতে মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।