বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হানারচর ও জহিরাবাদ ইউনিয়নে নির্বাচন হচ্ছে না

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ মে, ২০২২, ৭:৩৮ এম
হানারচর ও জহিরাবাদ ইউনিয়নে নির্বাচন হচ্ছে না
মনিরুল ইসলাম মনির : মামলা সংক্রান্ত জটিলতায় বন্ধ ছিল চাঁদপুর জেলার সদর উপজেলার হানারচর ও মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন।
এরমধ্যে আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তফসিল ঘোষিত হয় গত সপ্তাহে।
সবশেষ গত ১২ মে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা – ২ এর উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠি তে জানানো হয়েছে  এই দুই ইউনিয়নে মামলা জটিলতার কারণে নির্বাচন তফসিল হতে বাদ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানানো হয়।
এ বিষয়ে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ জানান আপাতত এই দুই ইউনিয়নে মামলার কারণে নির্বাচন অনুষ্ঠিত হবে না।তবে খুব শীঘ্রই সকল জটিলতা কাটিয়ে নির্বাচন অনুষ্ঠান সম্পুর্ন করতে পারব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital