বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এলাকার সামগ্রিক উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা প্রয়োজন; রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ মে, ২০২২, ৩:১১ পিএম
এলাকার সামগ্রিক উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা প্রয়োজন; রুহুল এমপি
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন বলেছেন, মতলবের সামগ্রিক উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ইতিবাচক ভূমিকা প্রয়োজন।
তিনি মতলব উত্তরের সাংবাদিকতার উজ্জ্বল ইতিহাসের প্রসঙ্গ তুলে ধরে বলেন, এই ঐতিহ্যকে সমুন্নত রাখতে হবে। তিনি আরও বলেন, সাংবাদিকরা জনগণের কল্যাণে কাজ করে। তারা যাতে তাদের কর্মক্ষেত্রে কোনরূপ সমস্যার মুখে না পড়ে সেদিকটাও সবাইকে দেখতে হবে।
শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাব ভবনে আকস্মিক পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
ছেংগারচর পৌরসভা প্রশাসক, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নেতৃবৃন্দ ও মতলব উত্তর প্রেসক্লাব নেতৃবৃন্দ ও দলীয় নেতৃবৃন্দের সমন্বয়ে সুন্দর ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার আহ্বান জানান নুরুল আমিন রুহুল এমপি।
এসময় মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সহ-সভাপতি জহিরুল হাসান মিন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুগ্মসাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ, দপ্তর ও প্রচার সম্পাদক সফিকুল ইসলাম রানা, সদস্য সুমন আহমেদ, তাইজুল ইসলাম সাগর, রেদোয়ান খান রাজন, কামরুল ইসলাম রাব্বি’সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital