শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে দুই মাদক কারবারি আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ৩:৫৯ পিএম
শাহরাস্তিতে দুই মাদক কারবারি আটক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের রোববার (১৪-নভেম্বর) সকালে পুলিশ চাঁদপুর জেলে প্রেরণ করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাতে শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নানের তত্ত্বাবধানে (এস আই) জনি কান্তিদে সঙ্গীয় ফোর্স একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
ওই সময় উপজেলার টামটা দক্ষিণ ইউপির পশ্চিমপাড়া  নোয়াবাড়ীর আব্দুর বারেকের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ সাদ্দাম হোসেনকে(৩২) একশত এক ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট ও নাম্বার বিহীন মোটরবাইক সহ হরিপুর গামি কাঁচা রাস্তা এলাকা থেকে আটক করে।
পরে পৃথক আরেকটি অভিযানে  এস আই মোঃ সাইদুর রহমান ও সঙ্গীয়   ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার  টামটা উত্তর ইউপির  শোরসই পূর্ব পাড়ার নুরার বাড়ীর সম্মুখে কাঁচা রাস্তা এলাকা থেকে এক মাদক কারবারি আটক করে। সে  কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার চৌরাইশ গ্রামের মোঃ আবদুল হকের পুত্র  মোঃ রতন(৩৫)।
পুলিশ তার থেকে পাঁচশত (৫০০)গ্রাম গাঁজা জব্দ করে। পুলিশ অভিযুক্তদের বিষয়ে আইনী পদক্ষেপ অনুসরণ করে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital