শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি কেতুয়া দাখিল মাদ্রাসার নির্মাণকাজ, ব্যাপক অনিয়ম

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ মে, ২০২২, ১১:০১ এম
সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি কেতুয়া দাখিল মাদ্রাসার নির্মাণকাজ, ব্যাপক অনিয়ম
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কেতুয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার নির্মান কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
নির্দিষ্ট সময়ে কাজ হস্তান্তর করা নিয়ে ও ঠিকাদার গড়িমসি করছেন। এ নিয়ে প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক ও এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, সরকারের শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর থেকে চাঁদপুর হাইমচরের উন্নয়নের রুপকার, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ২০২০ সালে চাঁদপুরে ৬টি মাদ্রাসা ভবনের অনুমোদন এনে দেন।
৬টি ভবনের বাকী ৫টির কাজ ঠিকাদার  যথা সময়ে শেষ করে হস্তান্তর করেন, শুধু মাত্র কেতুয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার এখন কাজ অসমাপ্ত রয়েছে। আরও এক বছরে ও কাজ হয়কিনা, তা নিয়ে ও সংসয় রয়েছে। গত বছর মাদ্রাসা অধিদপ্তর থেকে মাদ্রাসা পরির্দশনে এসে তারা ও কাজের মান নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছেন। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজটি চাঁদপুরের টকবে ইন্টারন্যাশনাল ও এবিএসওএমই প্রতিষ্ঠান পান।
সরকারের শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর কাজের কার্যাদেশ তারিখ নির্ধারন হয়,২০২০ সালের ৬ জানুয়ারি থেকে পরবর্তী ১৮ মাসের মধ্যে কাজ শেষ করে ভবন হস্তান্তর করার জন্য সময় বেধেঁ দেন। কিন্তু নিদিষ্ট সময়ের প্রায় ১ বছর অতিবাহিত হওয়ার পরও ঠিকাদার কাজটি এখনো শেষ করেনি, কাজটি ঠিকাদার শেষ না করে এখনো  গড়িমসি করছে। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ প্রকাশ করছে। ভবনের জন্য সরকারের শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর  থেকে ২ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার ৯ শত ৬১ হাজার টাকা বরাদ্ধ দেন।
চারতলা ভিত বিশিষ্ট মাদ্রাসার একাডেমিক ভবনের  কাজ শেষ না করে ঠিকাদার এখনো গড়িমসি করায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়া করতে মারাত্মক প্রতিবন্ধকতার সমুক্ষিন হতে হচ্ছে। অসন্তুষ্ট রয়েছেন এলাকাবাসী ও অভিভাবকগন। সরকার যেখানে শিক্ষা বিস্তারের জন্য বহুতল ভবন করে শিক্ষার প্রসার করাচ্ছেন, সেখানে কেতুয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা ভবনটির কাজ অসমাপ্ত থাকায় শিক্ষার্থীরা মনপ্রান খুলে লেখাপড়া ও বিনোদন থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারের বেঁধে দেওয়া সময়ে ঠিকাদার কাজ না করে নিজের মনগড়া মত কাজ করছেন, এখন এর দায়ভার নিবে কে? ভবনটির বর্তমানে এলোমেলো থাকার কারনে আশপাশের শিক্ষার্থীরা অন্য প্রতিষ্ঠান মুখি হচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা যায় মাদ্রাসার ভবনের দরজার জন্য যে চোকাট আনা হয়েছে, তাও নিম্নমানের, ছাড়া ও ভবনে নিম্নমানের ইট দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সামনের কাজগুলো সঠিক ভাবে করার জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন।
মাদ্রাসার সুপার এইচ এম হেলাল উদ্দিন জানান,  মাদ্রাসার ভবন নির্মানের সময় সীমা শেষ হয়েছে, ঠিকাদার এখনো কাজ শেষ করা নিয়ে তামাশা করছে। বার বার বলার পর ও ঠিকাদার দ্রুত কাজ না করে গড়িমসি অব্যাহত রাখছে। আমরা এখন ঠিকাদারের কাছে জিম্বি হয়ে পড়েছে। দ্রুত কাজ শেষ করে ভবনটি হস্তান্তর করার জন্য উদ্বতন কর্তৃপক্ষের আমি হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে  ঠিকাদারের বক্তব্য নেওয়ার জন্য সরজমিনে গিয়ে তাকে পাওয়া যায়নি, তবে তার প্রতিনিধি দরজার চোকাট নিম্নমানের আনা হয়েছে স্বীকার করেন।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।