বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শকের ভিজিট

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ৩:০০ পিএম
চাঁদপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শকের ভিজিট

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা’র বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আজহারুল ইসলাম চাঁদপুর সদর উপজেলার উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়সহ চাঁদপুর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

২৬মে (বৃহস্পতিবার)দুপুরে চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে কুমিল্লা শিক্ষাবোর্ড এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আজহারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস ।

পরিদর্শন শেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা’র বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আজহারুল ইসলাম বলেন, আমাদের প্রশাসনিক বিষয়ে আপনাদের সাথে ওয়াকশপ করব। আপনাদের স্কুল লেভেলে ম্যানেজিং কমিটি গঠন একটা সেনসেটিব বিষয়। অনলাইনে কমিটির সদস্যদের নাম গুলো সঠিকভাবে এন্টি করবেন। আপনারা নাম এন্টির ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। যে প্রতিষ্ঠান যে ক্যাটাগরির কমিটি’র আবেদনের সময় সেই ক্যাটাগরিতে দিতে হবে। তা না হলে কমিটি গঠনে সমস্যা হবে।

তিনি আরও বলেন, আপনারা যখন রেজিস্ট্রেশন করেন তখন শিক্ষার্থীদের নামগুলো সঠিক ভাবে এন্টি দিতে হবে। আমরা চাকুরী করি শিক্ষার্থীদের জন্য। আপনারা যে কোন কাগজে ছাত্র-ছাত্রীদের অবগত করে, একটু কষ্ট করে যাছাই করে রেজিস্ট্রেশন করবেন। যাতে শিক্ষার্থীদের নামে কোন ভুল না হয়।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, চাঁদপুর আল আমিন একাডেমির অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এর প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূইয়া, চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী , উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, হামানকদ্দী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় মো: খোরশেদ আলম মোল্লা, দাসাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital