বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় হযরত আবু বক্কর(রা) নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ মে, ২০২২, ১১:৪৮ এম
কচুয়ায় হযরত আবু বক্কর(রা) নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন

মো. রাছেল : কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের উত্তর-পূর্ব ডুমুরিয়া হযরত আবু বক্কর(রা) নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে উত্তর-পূর্ব ডুমুরিয়া বকাউল বাড়ি সংলগ্ন মাদ্রাসার প্রাঙ্গনে অত্র মাদ্রাসার উপদেষ্টা মন্ডলীর সদস্য সচিব হাজী মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে ও হযরত আবু বক্কর(রা) নূরানী মাদ্রাসা ও হাফেজিয়া মাদ্রাসারসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্স বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সেলিম বকাউল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জনতা ব্যাংক কচুয়ার শাখার সাবেক ম্যানেজার মোঃ মজিবুল হক,কড়ইয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, মাদ্রাসার উপদেষ্টা মন্ডলীর সদস্য,শফিকুল ইসলাম, মোঃ আলী আক্কাস বকাউল, অজুদ মিয়া, হারুনূর রশিদ।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন-উক্ত মাাদ্রাসার উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু মিয়া, হযরত আবু বক্কর(রা) নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি কাজী মনির হোসেন বকাউল, জামাল হোসেন,সহ-সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন বকাউল, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ বকাউল, হযরত আবু বক্কর(রা) নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার অর্থ- সম্পাদক মোঃ ফারুক মিয়া, মাসুদ বকাউল, মোঃ আবুল হোসেন, প্রচার সম্পাদক (সাংবাদিক) মোঃ রাছেল, সহ-প্রচার সম্পাদক রায়হান হোসেন, সদস্য মনির হোসেন, কামাল হোসেন, আনোয়ার হোসেন, মোঃ মোহন,আলী হোসেন,ইমাম বকাউল,মোঃ জসিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Model Hospital

এসময় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উত্তর পূর্ব ডুমুরিয়া বায়তুল আমান জামে মসজিদের খতিম ক্বারী খায়রুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital