শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ১২:৪৮ পিএম
ফরিদগঞ্জে পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু
এস. এম ইকবাল : একই সঙ্গে পৃথিবীর আলো দেখেছিল তিন বছর বয়সী আবদুল্লাহ ও আবদুর রহমান। দুজনের একসঙ্গে বেড়ে ওঠা, খেলাধুলা, পোশাক-আশাক। কিন্তু তাদের সেই জীবনপ্রদীপ যে আবার একসঙ্গে নিভে যাবে, সেটা ভেবেই বাকরুদ্ধ তাদের পরিবার।
সকাল ১১ টা পর্যন্তও বাবার সাথে তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলো জমজ দুই ভাই। বাবার ব্যস্ততার কারণে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু পিতা জসিম উদ্দিন কি জানতো যে এটাই তাদের শেষ দেখা, তাহলে পরম মমতায় তাদের আগলে রাখতো পিতা। বাড়িতে তাদের মাও রান্না নিয়ে ব্যস্ত থাকায় আব্দুল্লাহ ও আব্দুর রহমান বাড়ির উঠনে খেলায় মেতে ছিল। সবাইকে ঘুমে রেখেই বাড়ির অদুরে পুকুরে পড়ে চির জীবনের জন্য ঘুমিয়ে পড়েন আব্দুল্লাহ ও আব্দুর রহমান।
১৫ নভেম্বর সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই ভাই আবদুল্লাহ ও আব্দুর রহমানের বয়স ৩ বছর। তারা উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামের পল্লী চিকিৎসক জসিম উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, জমজ দুই ছেলে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। কিছুসময় পর পরিবারের লোকজন তাদেরকে আর খুঁজে পায়নি। পরে তাদের মরদেহ বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখেন তারা। ওই সময় বাড়ির অন্যান্যদের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী বলেন, জমজ দুই শিশু হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকার কারণে শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ঘটনা সম্পর্কে জেনেছি এবং ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital