বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে ৩টি প্রাইভেট ডায়গনস্টিক সেন্টার সিলগালা’ দুই টিকে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ মে, ২০২২, ২:০৪ পিএম
হাইমচরে ৩টি প্রাইভেট ডায়গনস্টিক সেন্টার সিলগালা’ দুই টিকে জরিমানা
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে অনিবন্ধিত ৩টি প্রাইভেট ডায়গনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। নিবন্ধন নবায়ন না করায় আরও ২টি ডায়গনস্টিক সেন্টরকে জরিমানা করা হয়েছে।
শনিবার ২৮ মে’ বেলা ১১ টায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে হাইমচর উপজেলার সদর আলগী বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে ৩টি প্রাইভেট ডায়গনস্টিক সেন্টরকে সিলগালা ও ২টি ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়।
ইউনিক ডায়গনস্টিক সেন্টারকে সিলগালা করার সংবাদ পেয়ে সেবা ডায়গনস্টিক সেন্টার ও রিমটাচ ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে গেলে তা সিলগালা করে দেয়া হয়। এছাড়া নিউ প্যানেসিয়া ডায়গনস্টিক সেন্টার ও ল্যাব সাইন্স ডায়গনস্টিক সেন্টারের নিবন্ধন নবায়ন না থাকায় ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
 এসময় উপস্থিত ছিলেন, হাইমচর স্বাস্থ্যকমপ্লেক্স প.প.কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেন, আরএমও ডা. মামুন রায়হান, হাইমচর থানা এসআই মো. শহিদুল্লাহ, উপজেলা প্রেসক্লাব, হাইমচর সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরে অনুমোদন বিহীন ডায়গনস্টিক সেন্টার গুলো বন্ধ করে দেয়ার জন্য ঘোষনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তারই আলোকে আজ আমরা হাইমচরে অভিযান চালিয়ে অনিবন্ধনকৃত ডায়গনস্টিক সেন্টারগুলোতে তালা ঝুলিয়ে  সিলগালা করে দেয়া হয়েছে। নিবন্ধন পাওয়ার পর এ সকল ডায়গনস্টিক সেন্টার চালু করতে পারবে। নিবন্ধনকৃত কাগজ ছাড়া কোন অনিবন্ধিত ডায়গনস্টিক সেন্টার খোলা রাখা যাবে না। অনিবন্ধনকৃত ডায়গনস্টিক সেন্টার বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।