হোসেনপুরে অপরিকল্পিতভাবে ফসলি জমি দিয়ে রাস্তা নির্মাণের পাঁয়তারা
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ মে, ২০২২, ৩:১২ পিএম
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হোসেনপুরে অপরিকল্পিতভাবে ফসলি জমি দিয়ে রাস্তা নির্মাণের পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে, একটি চক্র তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য ফসলি জমি দিয়ে রাস্তা নির্মাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে ফসলী জমির মালিকগন অভিযোগ করেছে।
এ রাস্তা নির্মাণ না করার জন্য আদালত স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে। জনগুরুত্বহীন এ রাস্তা নির্মাণ করার চেষ্টা করায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, হোসেনপুর গ্রামের আলপু মাল, ফারুক মাল তারা দু’জন তাদের উদ্দেশ্য হাসিলের জন্য একই এলাকার মনির মাল গংদের ফসলি জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করার পাঁয়তারা লিপ্ত রয়েছে। বিভিন্ন অপকৌশল তারা অব্যাহত রেখেছে। নিরুপায় হয়ে মনির মালগং আদালতের আশ্রয় নিয়েছে। আলফু ও ফারুক মাল তারা তাদের বাড়ির সাথে পাকা রাস্তার সাথে সংযুক্ত না করে উল্টো দিক দিয়ে ফসলী জমি নষ্ট করার জন্য রাস্তা নির্মাণের চেষ্টার কারনে এলাকাবাসীর মাঝে নানাহ প্রশ্ন বিরাজ করছে। কোন অদৃশ্য খুঁটির কারনে তারা এ ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে, এ নিয়ে ও নানাহ প্রশ্ন সর্বস্তরের মানুষের মাঝে বিরাজ করছে। মনির মাল গংদের ৪৮ শতাংশ জমির উপর দিয়ে রাস্তা নির্মান না করতে পারে সে জন্য তারা আদালতের শরণাপন্ন হয়েছে। আদালত তাদের আবেদনের প্রেক্ষিতে উল্লেখিত স্থানে কোন কিছু না করার জন্য একটি স্থায়ী নিষেধাজ্ঞা ও দিয়েছেন।
ফসলী জমির মালিক মনির মাল জানান, আমরা রাস্তা নির্মাণের বিরুদ্ধে নই, তাদের বাড়ির পাশেই পাকা রাস্তা রয়েছে, সেখান দিয়ে রাস্তা নির্মাণ না করে আমাদের ফসলি জমির উপর দিয়ে অযৌক্তিকভাবে রাস্তা নির্মাণ করার কেন চেষ্টায় রয়েছে, তাদের একটাই উদ্যেশ্য তারা আমাদের সাথে বাকবিতর্কসহ ঝগড়ায় লিপ্ত থাকাসহ আমাদের সম্পত্তি বেদখল করতে একটি চক্রের ইঙ্গিতে তারা এ চেষ্টা করছে।
সরকার যেখানে ফসলী জমি রক্ষা করার জন্য বলেছেন, সেখানে কোন ইংগিতে তারা এ কাজ করছে।
এ বিষয়ে আলফু ও মনির মালের সাথে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি।
ফসলি জমি দিয়ে রাস্তা নির্মাণ না করার জন্য মনির পরিবার গং জেলা প্রশাসক, সদর ইউএনও, এসিল্যান্ড ও ইউপি চেয়ারম্যানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।








