শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ৩টি ক্লিনিক ও ডায়াগণষ্টিক সেন্টার বন্ধ, ১ টি সিলগালা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ মে, ২০২২, ৩:১৭ পিএম
মতলব উত্তরে ৩টি ক্লিনিক ও ডায়াগণষ্টিক সেন্টার বন্ধ, ১ টি সিলগালা

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৪ টি ক্লিনিক ও ডায়াগণষ্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।

শনিবার (২৮ মে) অভিযান চালিয়ে লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র না থাকায় ওই প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান। গত ২৬ মে দেশের সব অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগণষ্টিক সেন্টার ৭২ ঘন্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ওই নির্দেশনায় মতলব উত্তরে অভিযান চালান স্বাস্থ্য কর্মকর্তা।

উপজেলার ছেংগারচর বাজারস্থ ছেংগারচর পেইন ক্লিনিক ও ফিজিওথেরাপী সেন্টার, মর্ডান ডেন্টাল কেয়ার ও দি ইবনে সিনা ডায়াগণষ্টিক সেন্টার বন্ধ ঘোষনা করা হয়। তবে লাইসেন্স ও কাগজপত্র অনুমোদন করে কর্তৃপক্ষের কাছে প্রতিয়মান করলে আবার পূণরায় চালু করতে পারবে। এদিকে ছেংগারচর বাজারে হাড়ভাঙ্গা চিকিৎসালয়ের লাইসেন্স ও কাগজপত্র না থাকায় সীলগালা করে দেওয়া হয়েছে। এছাড়াও এই বাজারে অবস্থিত আরো ৫ টি ডায়াগণষ্টিক সেন্টার ও হাসপাতালের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। ওইগুলোর লাইসেন্স ও সবকিছু ঠিক থাকায় চালু থাকবে বলেও জানা গেছে।

Model Hospital

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করছি। আজকে (শনিবার) ৯ টি ক্লিনিক, ডায়াগণষ্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালানো হয়েছে। ৩ টির কাগজপত্র না থাকায় বন্ধ ঘোষনা করা হয়েছে। আর ১ টির লাইসেন্স না থাকায় সিলগালা করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital