শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ২:৩৩ পিএম
কচুয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতে মিল্লাদ হোসেন (৩১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের বেপারী বাড়ির মোস্তফা কামালের ছেলে মিল্লাদ হোসেন সকাল ১০টায় বাড়ির পাশে জমিতে ধানের চারা রোপন করতে যায়। এসময় আকস্মিক বজ্রপাতে সে মাটিতে লুটে পড়ে। স্থানীয়রা দেখতে পেয়ে সজ্ঞাহীন অবস্থায় মিল্লাদ হোসেনকে পাশ^বর্তী শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মিল্লাদ হোসেনের বাবা মোস্তফা কামাল জানান, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্য দিয়ে মিল্লাদ বাড়ির পাশের জমিতে ধানের চারা রোপন করতে যায়। কিছুক্ষন পরে আমি জমিতে গিয়ে দেখি মিল্লাদ জমিতে পড়ে রয়েছে। আমার ডাক চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে মিল্লাদকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার ১ ছেলে ১ মেয়ে রয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মহিউদ্দিন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital