শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জন্মদিনে ফুলে ফুলে সিক্ত সৈয়দ আহাম্মদ খসরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ জুন, ২০২২, ৮:১৩ পিএম
জন্মদিনে ফুলে ফুলে সিক্ত সৈয়দ আহাম্মদ খসরু
নিজস্ব প্রতিনিধি : জন্মদিনে ফুলে ফুলে সিক্ত হলেন সাবেক ছাত্রনেতা, হাজীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “আরকেনিউজ ৭১ ডটকম” এর প্রকাশক, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু।

শুক্রবার দিনভর মুঠোফোন, মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাসেজ, লাল গোলাপ, রজনীগন্ধাসহ নানান ফুলের শুভেচ্ছায় কেটেছে তার। এরপর এদিন রাতে ‘হোয়াইট হাউজ’ ফাস্টফুড, কাবাব এন্ড পার্টি সেন্টারে কেক কাটা হয়।
বিশেষ এ দিনটিতে হোয়াইট হাউজ ও তার ব্যবসা প্রতিষ্ঠানে রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সমর্থক, সাংবাদিক, শিক্ষক ও শুভাকাঙ্খীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ফুলে ফুলে ভরে ওঠে চারদিক।
এ দিন রাতে কেক কাটা অনুষ্ঠানে হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, পৌরসভার কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, সুমন তপাদারসহ অন্যান্য জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
এছাড়াও বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহিবুল ইসলাম, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা শরীফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজন সাহা, সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন আল আজাদ, মোস্তাফিজুর রহমান সুজন, চঞ্চল সাহা, জসিম উদ্দিন রতন, শরীফ মজুমদার, শম্ভু সাহাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital