বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শ্রেষ্ঠ সন্তানের সম্মাননা পেলেন প্রিয় চাঁদপুর রিপোর্টার হাসিব

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ জুন, ২০২২, ২:৪৫ পিএম
শ্রেষ্ঠ সন্তানের সম্মাননা পেলেন প্রিয় চাঁদপুর রিপোর্টার হাসিব

নিজস্ব প্রতিনিধি : মতলব দক্ষিণে নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিবকে পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের পক্ষ থেকে বস্তুনিষ্ঠ ও মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় এবং শ্রেষ্ঠ সন্তান হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

গতকাল ৫ জুন সকালে ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের চিত্র সকলের সামনে নিয়ে আসা এবং বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল হওয়াসহ যুবক বয়সে সমাজের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করার স্বীকৃতি স্বরূপ পেইজ ডেভেলপমেন্ট সেন্টার তাকে এই সম্মাননা প্রদান করে।

এ ছাড়াও পেইজ জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা, প্রবীণ ও সমাজসেবায় বিশেষ অবদন রাখার জন্য যুবকদের শ্রেষ্ঠ সন্তাান আখ্যা দিয়ে সম্মাননা প্রদান করেছেন। নিজে উদ্যোগী হয়ে কমসংস্থান সৃষ্টি করার জন্যও একজনকে সম্মাননা দিয়েছেন। এভাবে সমাজের মোট ১০ ক্যাটাকগরির মানুষকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

খাদেরগাঁও ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের খাদেরগাঁও ইউনিয়নের কো-অডিনেটর আহসান হাবীবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করেন পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের উপ-পরিচালক কবির আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৩নং খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালী, ইউপি সদস্য মোজাম্মেল ঘশ প্রমুখ।

Model Hospital

মোজাম্মেল প্রধান হাসিব ২০০৮ সাল থেকে সাংবাদিকতা পেশায় সুনামের সাথে কাজ করে আসছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক বাংলাদেশ জার্নাল, চাঁদপুরের স্থানীয় দৈনিক ইলশেপাড় এবং অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর পত্রিকায় দক্ষতার সাথে কাজ করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital