সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে যায়যায়দিনের জন্মদিন পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুন, ২০২২, ১১:৪৭ এম
শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে যায়যায়দিনের জন্মদিন পালন

মোঃ মাসুদ রানা : শাহরাস্তিঃ চাঁদপুরের শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক যায়যায়দিনের (১৭ বছরে পদার্পণ) উপলক্ষে জন্মদিন (প্রতিষ্ঠাবার্ষিকী) পালন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদের চত্বরে যায়যায়দিন ফেন্ডস ফোরামের”আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

দিনের কর্মসূচিতে সকালে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য রেলি কমপ্লেক্স চত্বর প্রদক্ষিণ  শেষে এক আলোচনা সভায় সকলের মিলিত হন। এতে আলোচকগণ যায়যায়দিন সহ দেশে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে আলোকপাত করেন।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, বিশেষ অতিথি  ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি  মডেল থানার অফিসার ইনচার্জ  মো.আবদুল মান্নান, সাবেক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির।

Model Hospital

দৈনিক যায় যায় দিনের উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক মো.আবুল কালামের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মইনুল ইসলাম কাজল, সহসভাপতি মোঃ হাবিবুর রহমান ভুঁইয়া,সাধারণ সম্পাদক মাসুদ রানা, সকলের কন্ঠে ভারপ্রাপ্ত সম্পাদক ফয়েজ আহমেদ, প্রচার সম্পাদক মো.জামাল হোসেন প্রমুখ।

এতে স্হানীয় গনমান্য ব্যক্তিবর্গ  সাংবাদিক, যায়যায়দিন ফেন্ডস ফোরামের সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’