বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি হাসপাতালের আসবাবপত্র গোপনে চুরি করে বিক্রির অভিযোগ!

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ জুন, ২০২২, ১২:১০ পিএম
চাঁদপুর সরকারি হাসপাতালের আসবাবপত্র গোপনে চুরি করে বিক্রির অভিযোগ!

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র গোপনে চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে। হাসপাতালে দায়িত্ব থাকা অসাধু কর্মকর্তার যোগসাজশে টেন্ডার ছাড়া মূল্যবান আসবাবপত্র পুরানবাজার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে।

অভিযোগ রয়েছে, হাসপাতালে ও প্রয়োজনীয় মালামাল গেল কিছুদিন পূর্বে টেন্ডারের মাধ্যমে বিক্রি হয়।
সে সময় হাসপাতালে চেয়ার টেবিল টেন্ডারের মাধ্যমে বিক্রি না করে সেগুলো হাসপাতালে পুরাতন ভবনের পিছনে উপরে উঠার সিঁড়ির খালি জায়গায় রাখা হয়।

হাসপাতালে মালামাল টেন্ডারে মাধ্যমে বিক্রি করার কিছুদিন পর অসাধু কর্মকর্তার যোগসাজশে বাকি রেখে দেওয়া চেয়ার টেবিল গোপনে পুরাণবাজারে মিন্টু নামে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এই বিষয়ে জানাজানি হওয়ার পর হাসপাতালে সেই অসাধু কর্মকর্তারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা চালায়।  তবে সাংবাদিকরা ঘটনাটি জেনে হাসপাতাল থেকে বিক্রি হওয়া মালামালের সন্ধান পায়।

এ ঘটনায় হাসপাতালে দায়িত্বরত স্টোর কিপার মারজানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং এই ধরনের মালামাল বিক্রি করেনি বলে জানান। তবে পুরানবাজারের সেই ব্যবসায়ীর কাছে হাসপাতালে মাল কিভাবে গেল সেই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন টেন্ডারের মাধ্যমে যাদের কাছে মাল বিক্রি করা হয়েছে তাদের কাছ থেকেই সেই ব্যবসায়ী কিনেছে।

Model Hospital

এদিকে হাসপাতালে পরিত্যক্ত চেয়ার টেবিল টেন্ডারের মাধ্যমে বিক্রি হয়নি বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল থেকে চেয়ার টেবিল গোপনে বিক্রি করার সময় সেখানে থাকা প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, দীর্ঘদিন যাবৎ চাঁদপুর সরকারি হাসপাতালে মূল্যবান মালামাল ও ঔষধ বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে। এর পূর্বেও হাসপাতালের এক মহা মূল্যবান মেশিন ডায়াগনস্টিক সেন্টারে বিক্রি করে নেওয়ার সময় হাতেনাতে স্থানীয় মানুষ ধরে ফেলে। সেই ঘটনায় মুচলেকা দিয়ে অবশেষে হাসপাতালে অসাধু কর্মকর্তারা রক্ষা পায়। কিছুদিন পূর্বে টেন্ডারের মাধ্যমে মালামাল বিক্রি করা হলেও তারপরে হাসপাতাল থেকে চেয়ার-টেবিল পুরানবাজারে মিন্টু নামের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে। এই ঘটনায় হাসপাতালে দায়িত্ব থাকা স্টোরকিপার মারজান ও জাকির জরিত রয়েছে। তদন্ত টিম গঠন করে ঘটনাটি যাচাই-বাছাই করে প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে ও এই চুরির সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে ধরা সম্ভব হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital