বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মানবসম্পদ তৈরিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে; নূরুল আমিন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ১:২৩ পিএম
মানবসম্পদ তৈরিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে; নূরুল আমিন

এস,এম ইকবাল : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কর্মসংস্থান ব্যাংক ফরিদগঞ্জ শাখার উদ্যোগে ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ বিতরণ করা হয়েছে।

৯ জুন বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষিত বেকার যুবদের মধ্যে এ ঋণ বিতরণ করা হয়।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাছলিমুন নেছার সভাপতিত্বে ও চাঁদপুর জেলা শাখার ব্যবস্থাপক আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. নূরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরিন আখতার, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি.এস তছলিম, কর্মসংস্থান ব্যাংক ফরিদগঞ্জ উপজেলা শাখার সিনিয়র অফিসার মো. ফখরুল ইসলাম ও যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহীম মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. নূরুল আমিন বলেন, সুযোগ ও সক্ষমতার সমন্বয়ে যুব সমাজকে কাজে লাগিয়ে দেশ ও জাতি এগিয়ে যাবে। অনুদান ও ঋণের মাধ্যমে সুযোগ তৈরি এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে এই দুইয়ের সমন্বয় করা হচ্ছে। যুব উন্নয়নে কর্মসংস্থান ব্যাংকের ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ কার্যকর ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

Model Hospital

তিনি আরো বলেন, প্রতিটি ক্ষেত্রে তৃণমূল পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষা, জামানতবিহীন ঋণ ও প্রণোদনার মাধ্যমে নারীদের সামনে এগিয়ে আনাসহ দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে কর্মসংস্থান ব্যাংক প্রশিক্ষণসহ নানা কার্যক্রমের মাধ্যমে দক্ষ মানবসম্পদ ও উদ্যোক্তা তৈরিতে কাজ করছে।

‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক তথা সার্বিক উন্নয়নে সুখী সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সকলের সমন্বিত প্রচেষ্টায় তরুণদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সুযোগ করে দিয়ে প্রধানমন্ত্রী যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তা বাস্তবায়ন করতে হবে।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান মিটু, আ’লীগ নেতা জসিম উদ্দিন আনসারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারন সম্পাদক আবদুস ছোবহান লিটনসহ সামজিক ব্যক্তিবর্গ ছাড়াও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং ব্যাংকের গ্রাহকবৃন্দ।

সভা শেষে ১০জন প্রশিক্ষিত বেকার যুবদের মধ্যে এ ঋণ বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital