শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব’র আত্মপ্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ জুন, ২০২২, ৪:১০ পিএম
চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনায় চাঁদপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সার্বিক কল্যাণে কাজ করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব।

সাংবাদিকদের পেশাদারিত্ব রক্ষা, অধিকার আদায়, মাঠ পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ; সৎ, সাহসী, নির্বিক সংবাদকর্মীদের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্র সম্প্রসারণ করতে কার্যকর ভূমিকা পালন করবে সংগঠনটি। এ লক্ষ্যে গত ১০ জুন শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি সংবাদপত্র কার্যালয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবদুর রহমানকে আহ্বায়ক এবং দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, ইনডিপেনডেন্ট টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি আবদুল আউয়াল রুবেলকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক সমকাল’র জেলা প্রতিনিধি ইকবাল হোসেন পাটোয়ারী, যুগ্ম আহবায়ক দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: জাকির হোসেন, সদস্য দৈনিক মানবকন্ঠ পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি শওকত আলী, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, দৈনিক আমাদের সময় পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি এম এ লতিফ এবং দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ।

Model Hospital

মতবিনিময় সভায় উপস্থিত সকল সাংবাদিকের পরামর্শের আলোকে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয় যে, প্রত্যেক উপজেলা থেকে একজন করে প্রতিনিধি আহবায়ক কমিটিতে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।