বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঢাবির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ডাকাতিয়ার তথ্য কেন্দ্র

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ জুন, ২০২২, ৪:৩৮ পিএম
ঢাবির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ডাকাতিয়ার তথ্য কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর জেলা থেকে আগত ঢাকা cবিশ্ববিদ্যালয়-এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ক,খ, গ ও ঘ-ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা এবং বিভিন্নভাবে সহায়তা প্রদান করার লক্ষ্যে প্রত্যেক বছরের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুর জেলা ছাত্র-ছাত্রীদের সংগঠন “ডাকাতিয়া” (ঢাবিতে একখণ্ড চাঁদপুর) এবারও তাদের কার্যক্রম পরিচালনা করেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন স্থানে নির্মিত অস্থায়ী তথ্যকেন্দ্রর মাধ্যমে তারা শিক্ষার্থীদের প্রয়োজনীর তথ্য সরবরাহ ও সেবা প্রদান করেন।

এছাড়াও পরীক্ষাকেন্দ্র পরিচিতির জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখেন।

জুন মাসের ৩, ৪, ১০ ও ১১ তারিখে এ কার্যক্রম চলে। এই ৪ দিন ব্যাপী সেবামূলক কার্যক্রমের জন্য তাদের প্রায় ৭০ জন সদস্য নিয়োজিত ছিলো।

Model Hospital

তথ্য সহায়তার পাশাপাশি তারা ভর্তি পরিক্ষার পূর্বে যেসব শিক্ষার্থীদের ঢাকায় থেকে পরিক্ষা দেওয়া অসুবিধা তাদের জন্য থাকার ব্যাবস্থাও করেছেন।

সংগঠনের সভাপতি মো মাহবুব আলম ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান জানান, তারা চাঁদপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে শিক্ষামূলক সহায়তা করে থাকে। এমনকি এই সংগঠনটি চাঁদপুর জেলায় বিভিন্ন কলেজগুলোতেও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। চাঁদপুরকে নিরক্ষরমুক্ত গড়ে তুলতে তারা বদ্ধপরিকর।

এসময় ডাকাতিয়ার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।