শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তৃণমূল পর্যায়ে এগিয়ে কর্মীবান্ধব নেতা গাজী সুজন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ জুন, ২০২২, ৪:৪০ পিএম
তৃণমূল পর্যায়ে এগিয়ে কর্মীবান্ধব নেতা গাজী সুজন
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলা ছাত্রলীগের কর্মী সভায় তৃণমূলের সহস্রাধিক নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন উপজেলা ছাত্রলীগের কর্মী বান্ধব নেতা গাজী সুজন।সাজসজ্জাসহ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জমকালো মনোমুগ্ধকর আয়োজনে ব্যানার ফেস্টুন নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় উপজেলার প্রাণকেন্দ্র। সর্বোচ্চ নেতাকর্মী নিয়ে যোগদান করায় দলীয় নেতাকর্মীদের ধারণা, সভাপতি পদ প্রার্থীতায় এগিয়ে গাজী সুজন।
গতকাল ১১ জুন শনিবার দুপুরে হাইমচর উপজেলা পরিষদের সম্মুখে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত নিয়ে উপস্থিত হওয়ার কথা জানিয়ে চিঠি দেয় চাঁদপুর জেলা ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় তৃণমূল ছাত্রলীগের কর্মী বান্ধব নেতা গাজী সুজন সহস্রাধিক নেতাকর্মী নিয়ে কর্মীসভায় উপস্থিত হন। এতে উপজেলার ছয় ইউনিয়ন, কলেজ ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশ নেয়।
জানা যায়, তৃণমূল ছাত্রলীগ থেকে ওঠে আসা এ গাজী সুজন ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। তখন থেকেই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে সকল স্তরের ছাত্রদেরকে সংঘবদ্ধ করার চেষ্টা চালিয়েছেন। ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন দলের দুঃসময়েও। উপজেলা ছাত্রলীগের সাবেক কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার পর সর্বস্তরের ছাত্রজনতাকে সংবদ্ধ রাখতে সকলের সাথে যোগাযোগ রক্ষা করেছেন। দলীয় সকল সভা সমাবেশে সর্বস্তরের ছাত্রলীগ নেতৃবৃন্দকে নিয়ে উপস্থিত হয়েছেন। তৃণমূল পর্যায়ের ছাত্রলীগ নেতৃবৃন্দ সুখে দুঃখে গাজী সুজনকে কাছে পায় বলে তাঁকে নতুন কমিটিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে দেখতে চায় তারা।
ছাত্রলীগ নেতা গাজী সুজন বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত একজন সৈনিক। ছোট থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত। উপজেলা ছাত্রলীগের সাবেক কমিটিতে সততার সাথে আমি প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছি। যথাসম্ভব ছাত্রলীগ কর্মীদের সংঘবদ্ধ রাখার চেষ্টা করেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বো বলে কাজ করে যাচ্ছি প্রাণপ্রিয় সংগঠন ছাত্রলীগে। তাই তৃণমূল ছাত্রলীগের চাহিদার প্রেক্ষিতে নতুন কমিটিতে সভাপতি পদে প্রার্থী হয়েছি।
উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা, সোহাগ পাটওয়ারী, নজরুল ইসলাম, সাদ্দাম পেদা, সায়েদ, মোবারক হোসেন, বাপ্পি, রিপাত, জুয়েল, তানভীর, রনি, পায়েদ, নাঈম, সুভসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।