বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গফরগাঁও সরকারি কলেজে সন্ত্রাসী হামলার প্রতিবাদে চাঁসকে কর্মবিরতি ও মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুন, ২০২২, ২:২২ পিএম
গফরগাঁও সরকারি কলেজে সন্ত্রাসী হামলার প্রতিবাদে চাঁসকে কর্মবিরতি ও মানববন্ধন

ক্যাম্পাস রিপোর্ট : গফরগাঁও সরকারি কলেজ ময়মনসিংহে কর্মরত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলা, কটূক্তি ও লঞ্ছনার প্রতিবাদে রোববার (১২ জুন) চাঁদপুর সরকারি কলেজে কর্মবিরতি ও মানববন্ধন করা হয়।

সকাল ১১ টায় কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিসিএস (সাধারণ শিক্ষা) চাঁদপুর সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে কর্মবিরতি ও মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, শিক্ষাঙ্গনে প্রবেশ করে শিক্ষার্থী নামধারী কতিপয় সন্ত্রাসী গত ৮ জুন গফরগাঁও সরকারি কলেজে ন্যাক্কারজনক হামলা চালায়। শিক্ষকদেরকে অকথ্য ভাষায় গালাগাল এবং কলেজ অফিস থেকে গুরুত্বপূর্ণ ফাইল পত্র নিয়ে পালিয়ে যায়। এ ঘটনা সমগ্র শিক্ষক সমাজ এর জন্য উদ্বেগজনক। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতেও এ ধরণের ঘটনা আরও ঘটবে। তাই গফরগাঁও সরকারি কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

কর্মবিরতি ও মানববন্ধনে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।